পোস্টগুলি

এসো আমার ঘরে এসো বাহির হতে অরুণাচলে- পর্ব ১,২,৩,৪,৫

ছবি
জঙ্গ ফলস- কেউ যেন পাহাড় এর উপর ওপার থেকে উল্টে দিয়েছে এক বিশাল জল কলস! ২২ - এপ্রিল ২০২৬ সেলা পাস এর অপরূপ সৌন্দর্য দেখে তাওয়াঙ্গ এর দিকে চলেছি, রৌদ্রজ্বল আকাশ হঠাৎ ট্রাভেলর টা বাঁক নিয়ে ঢুকে গেল এক গলি পাহাড়ি পথে। কি অদ্ভুৎ, একটু একটু গাড়ি এগোচ্ছে আর কেমন মেঘ কুয়াশার আস্তরণ ঘিরে ধরছে, একটু পরে ইলশে গুঁড়ি বৃষ্টির মতো ছাঁট আসছে জানালা দিয়ে। শেষ বাঁক টা ঘুরতেই হঠাৎ দেখি আকাশ থেকে আছড়ে পড়ছে জলের স্রোত, মিশে যাচ্ছে নদীর ধারায়, চলে যাচ্ছে কোন সুদূরে পাহাড়ের আঁকে বাঁকে। ১। হঠাৎ মনে হোলো, আকাশ যেন নেমে আসছে জলের স্রোতে ঝর্ণা বেগে ২। কোনো একদিন ঠিক এরকম একটা প্রকৃতির গল্প লিখতে চাই, বুঝতে পারি; ধরতে পারি না- চোখ বুঝলে দেখতে পাই, আর চোখ খুললে- আরেকবার ফিরে যেতে চাই! ৩। দুই ধারে দুই ধারা, উৎস এক পাহাড়, অন্ত্য এক নদী,উপকরণ এক জল, পার্থক্যে শুধু দুই পথে বয়ে চলা।। ঝর্ণা গুলোর গতি মানুষের মতোই তাই না, কতো আলাদা প্রবাহ,ভিন্ন গতি , অনেক বৈচিত্রময় কিন্তু শেষে সব ধারা মিশে শুধু একক ঝর্ণা নামেই পরিচয়! ৪। একটু দূর থেকে, দেখছি ঝর্ণা পাহাড় নদী একসাথে, পুরোটা মন ভরে। ...

চল চল অরুণাচল - প্রথম দিনের ট্যুর । পর্ব -১,২,৩,৪ গৌহাটি তেজপুর

ছবি
চতুর্থ স্থান- গৌহাটি থেকে তেজপুর ২০ এপ্রিল । এইবার ধীরে সুস্থে আমরা এগিয়ে চললাম আমাদের ট্যুর এর মূল গন্তব্যে- অরুণাচল এর উদ্দেশ্যে। যাত্রাপথে তেজপুর ছিল একরাতের হল্ট। যাই হোক চলার পথে কুড়িয়ে নিলাম কিছু ভ্রমণ স্পট এর অভিজ্ঞতা। একদিকে জুবিন গর্গ এর সমাধি তো আরেকদিকে বিশাল মৃত্যুঞ্জয় শিব লিঙ্গ এবং ভৈরব মন্দির আর সঙ্গে বিশাল ব্রহ্মপুত্র পারাপার। ১। জুবিন গর্গ এর সমাধি- হৃদয় বিদারক ঘটনার পরে জুবিন গর্গ কে স্মরণ। অসমে প্রায় প্রতি বাড়ি তে কিংবা গাড়ির সামনে কিংবা পিছনে প্রিয় শিল্পীর হারিয়ে যাওয়ার স্মৃতি- এমনকি এক ভৈরব মন্দিরে দেখলাম দেব আরাধ্যের পাশে জুবিন গর্গ এর ছবি- ওখানে দেব জ্ঞানে সকলে প্রাণের প্রিয় জুবিন গর্গ কে মনে রেখেছেন। ২। কি বিশাল শিব লিঙ্গ মন্দির- মহা মৃত্যুঞ্জয় মন্দির । এতো বৃহৎ স্থাপত্য কর্ম দেখে বিস্ময়ের উদ্রেক হতে বাধ্য!  ৩। মন্দির থেকে বেরিয়ে  ৪। মন্দির এর ভিতরে- উপরে কি সুন্দর সব ছবি এঁকেছে মন মুগ্ধকর!  ৫। বিশালাকৃতি  ৬। বিশাল ব্রহ্মপুত্র পারাপার- এখানে তাজপুরে ঢোকার মুখে ব্রহ্মপুত্র গৌহাটির থেকেও অনেক বিস্তৃত- প্রথম দেখায় গৌহাটি তে বিস্মিত ...

যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয় বুদ্ধি, শৌর্য, পরিকল্পনায় জিততে হয়- প্রথম ও দ্বিতীয় উদাহরণ

ছবি
যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয় বুদ্ধি, শৌর্য, পরিকল্পনায়  জিততে হয়-  প্রথম পর্ব: মেজর সোমনাথ শর্মা শত্রুর তুলনায় ভান্ডারে তব অস্ত্র যখন  ক্ষীণ , কিংবা বেশ কিছুটা হলেও পিছিয়ে তখন সেই যুদ্ধজয়ের সম্ভবনা কতোটা? আহা, অতো কামান ট্যাঙ্ক ভারী বিমান জাহাজ প্রথমেই জটিল হিসেবে ভাবতে হবে না, একবার হাতের কাছে দাবার বোর্ড টার কথায় না হয় ভাবুন একবার। আপনি খেলতে গিয়ে দেখছেন প্রতিপক্ষ হয়তো মন্ত্রী, নৌকা নিয়ে এডভান্টেজ পয়েন্ট পেয়ে বসে আছে, আর আপনার হাতে রয়েছে স্রেফ জোড়া ঘোড়া কিংবা সাদা কালো হাতি, তখন কি হবে? অধিকাংশ ক্ষেত্রেই যুদ্ধ জয় তো দূর, কিভাবে কতোক্ষণ টিকে থাকা সম্ভবপর সেটাই লক্ষ্য হয়ে দাড়ায়। এরই মধ্যে সারা পৃথিবীতে কিছু স্বল্প কিছু উদাহরণ তখনই রচিত হয় যখন এই যুদ্ধ গুলো জেতা সম্ভবপর হয়েছিল, অসম্ভব কে অতিক্রম করে। একদম ঠিক সেরকম ভাবেই বেশ অনেক গুলো গুরুত্বপূর্ণ অসম্ভব জয় সম্ভবপর হয়েছিল ভারতীয় সেনার  দাবায় ঘোড়ার আড়াই চালের স্ট্রাটেজিক আঘাত স্টাইলে। আসলে ৬০-৭০ এর সময়ে পাকিস্তান আমেরিকার থেকে উন্নত সব বিমান, ট্যাঙ্ক একের পর এক মিত্রভাবে পেয়ে এসেছিল। ঠিক সেই সময়ে আমাদের অস্ত্র গুলো সেই ত...

SIR তথ্যপ্রযুক্তি আর কিছু MDM, মিসিং মাস্টার ডেটা ম্যানেজমেন্ট-

ছবি
SIR তথ্যপ্রযুক্তি আর কিছু MDM, মিসিং মাস্টার ডেটা ম্যানেজমেন্ট-  শোনা যাচ্ছে নির্বাচন কমিশন এইবার নাম ঝাড়াই বাছাই করেছে তথ্যপ্রযুক্তির সর্বশেষ এবং আধুনিকতম AI এর মাধ্যমে । বেশ ভালো ব্যপার, কিন্তু যেভাবে একের পর এক নাম, বানান, মধ্য নাম ও তথ্য বিচ্যুতির কারণে সমন পাঠানো হচ্ছে তখন কিছু বেয়াড়া প্রশ্ন মনের মধ্যে  উঁকিঝুঁকি দিলো। আহা না ভোট রাজনীতি  নিয়ে নয়, অতি সাধারণ বিষয়-  এই ধরুন নাম-ধাম-তথ্য নিয়েই বলছি। (আসলে এই করে কুলিয়েই তো পেটের ভাত জোগাড় করছি- তথ্য পরিশোধন , সংযুক্তিকরণ ও বিসর্জন এটাই আমার দীর্ঘ ষোলো বছরের কর্ম ক্ষেত্র তথ্য বিষয়ে) - ও হ্যা বাংলায় তো আমরা এই গুলো বলি না কর্মক্ষেত্রে, সেখানে ডেটা কোয়ালিটি, মাস্টার ডেটা ম্যানেজমেন্ট কিংবা ডেটা লিঙ্ক আনলিঙ্ক, এরকম কিছু নামেই কাজগুলো সারা হয়। সোজা ভাবে বলতে গেলে - ধরুন,  ১। আপনি কোথাও কিছু সার্চ করছেন বা নিজের তথ্য দিচ্ছেন। সেখানে নিজের নাম এর বদলে দুটি অদ্ভুৎ ক্যারেকটার দিয়ে দিলেন। উদাহরণ স্বরূপ আমি-  "অভ্র জ্যোতি ঘোষ" এর বদলে শুধু দিলাম "@ভ্র ঘোষ" । "@" একটি বিশেষ চিহ্ন দিলাম ; নিজের "অভ্র" নাম ...

পাঠ প্রতিক্রিয়া- সহজ গোঁসাই

ছবি
পাঠ প্রতিক্রিয়া- সহজ গোঁসাই স্রষ্টা- তাপস রায় প্রকাশক- পত্রপাঠ প্রকাশনী Samrat Hui  শ্রীচৈতন্য পরবর্তী বাংলায় বৈষ্ণব প্রভাব এবং সেই সময়ের প্রেক্ষিতে বিভিন্ন বিষয় গুলির সুন্দর একটি উপস্থাপন এই কাহিনী। সময় কাল পঞ্চদশ শতক এর পর, চৈতন্য দেব নেই - নিত্যানন্দের অন্তিম কাল সমাগত, এই প্রেক্ষাপটে বৈষ্ণব নায়ক হিসেবে নিত্যানন্দ পুত্র বীরভদ্র এর প্রকাশ। যদিও বাহ্যিক ভাবে বীরভদ্র প্রভাব বিস্তার করলেও তাঁর মধ্যে চৈতন্যদেবের এক অপ্রকাশিত প্রভাব জাগ্রত হয়। সেইসময়ে মুসলিম এবং হিন্দু ব্রাহ্মণ্যবাদ যখন বৌদ্ধ দের দুই দিক থেকে নিষ্পেষণ করছে ঠিক সেই সময়ে বীরভদ্র সেই অসহায় বৌদ্ধ দের উদ্ধারে অবতীর্ণ হয়। যদিও নিজে বিচলিত, অন্য ধর্ম কে সরিয়ে নিজ ধর্ম মাহাত্ম্য প্রতিষ্ঠা তার কাছে গরিমার বিষয় নয়। বীরভদ্রের ইচ্ছা জাগে সব ধর্মই থাকুক আপন মতে, মিলে মিশে।  সেই পথে চলতে গিয়েই বৌদ্ধ বজ্রযান প্রভাবে দেখা মেলে চৈতন্যের সাথেই হারিয়ে যাওয়া এক সহজ পথের- সহজিয়া পন্থা।। অনেক স্থানে হাইপথেটিকিকল ভাবে আলোচিত হয়েছিল শ্রী চৈতন্যের সহজিয়া প্রেম এর কথা - কিন্তু এই উপন্যাসে দেখলাম সেই পন্থা কিভাবে বাংলায় বৈষ...

ফাটা পোস্টার নিকলা রেসোলিউশান নিউ ইয়ার!

ছবি
হঠাৎ এরকম একটা বেখাপ্পা ছবি পোস্ট করার  কোনও মানে আছে?পুরনো বছর শেষ হচ্ছে ,নতুন বছর এসে গেছে - সেখানে কোথায় লিখবো এসো হে নতুন বছর এসো এসো- বসো নতুন বছর থাকো মন জুড়ে; না সেসব না লিখে কি একটা ছেড়া ফাটা ছবি লটকে দিলাম ফেসবুকে ! আহা, আসলে এই ছবি টা দেখে একটা কথা মনে এলো - ফাটা পোস্টার নিকলা রেসোলিউশান নিউ ইয়ার! ব্যাপারটা হচ্ছে এই ছবির মধ্যে একটা শতছিন্ন বিশাল বিজ্ঞাপন হোর্ডিং এর মধ্যে দিয়ে সূর্য টা উঁকিঝুকি দিচ্ছে- এটা তো একদম আমার আপনার চির পরিচিত প্রতি বছরের নিউ ইয়ার রেসোলিউশান এর মতন। ওই যে প্রতিবার ভাবি এই করব, সেই করব বলে একটা বিজ্ঞাপন ছবি আঁকে আমাদের মন গোপন। তারপর ফুস করে ৩১ শে ডিসেম্বর বছর শেষ হয়ে পুরো বিজ্ঞাপন এর হোর্ডিং স্বপ্ন টা ফেটে ফুটে শুধু কাঠামো টাই দাড়িয়ে থাকে- প্রাপ্তির ভাঁড়ারে । ওহ, কি বলছেন ওই অস্তগামী সূর্য টা কি বলতে চাইছে? - কি আবার! ওটাই তো হতাশ জীবনে আশার আলো, এবছরে অস্ত গিয়ে আগামীকাল সকাল বেলায় আবার জেগে উঠবে নতুন আশার জীবনে, নতুন সান সাইন রেসোলিউশানে। তারপর একদম নিয়ম মেনে নেক্সট ইয়ার পুনরায় এই সেম ছবিটাই ফিরে ফিরে আসবে, এভাবেই তো প্রতিবছর আসে অপ...