"বেদনার শতদলে ২০০৩ এর স্মৃতি জ্বলে।স্ফুলিঙ্গ জ্বলুক মাঠে প্রতীক্ষার কালে "
আজকের জন্য কোন কথাটি বেশী প্রযোজ্য? "ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়" - নাকি শাপমোচন এর সেই গানটি: "বসে আছি পথ চেয়ে ফাগুনের গান গেয়ে" ? আসলে ২০০৩ এর ২৩শে মার্চ এর সেই রাতের কথা মনে পড়লেই "পাওয়া না পাওয়ার মাঝে, অচেনারও সুর বাজে সুরভিত বিরহের মর্ম ব্যথা।" সত্যি তো সেই দিন রাতে আমাদের কাছে বিশ্বকাপ এর স্বপ্ন টা ছিল: "মিল কে ভি হাম না মিলে"। শুধু একটিবার সময়ের স্মৃতিতে হেঁটে গেলেই এক অন্য ছবি দেখতে পাওয়া যাচ্ছে! সেদিন, চারদিকে কি উত্তুঙ্গ উন্মাদনাই না ছিল, খেলা শুরু হবার আগে! রাস্তা জুড়ে জাতীয় পতাকার আন্দোলন; এর মধ্যে পাড়ায় কোনো একটা পুকুর ও ভরাট হয়ে গেল- না-না, মাটি দিয়ে না! সেদিন সব জাতীয় পতাকায় ঢেকে দেওয়া হোলো পুকুর-বাড়ি-রাস্তা। এদিকে ব্যালকনি থেকে ঝুকে উঁকি দিল মহানায়ক রা! ল্যামিনেটেড ডিজিটাল প্রিন্ট আর কোথায় সেই প্রাক মোবাইল যুগে, অধিকাংশই খবরের কাগজ কাটিং থেকে আদরের স্পর্শে ঘরের নিজস্ব পুরোহিতের স্পর্শে জেগে ওঠা ঈশ্বর দের প্রতিচ্ছবি। শচীন-সৌরভ-রাহুল-ভাজ্জি-শ্রীনাথ-জাহির-নেহেরা-কুম্বলে রা দেশের সব মানুষের মনে জায়গা করে নিলো। সবাই এক ...