পোস্টগুলি

খেলা গল্প লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কালের খেলায় খেলেন কালী,সময়ের খেলায় সকল বলি!

একটি আধুনিক ডিজিটাল মর্মে উদ্ভাসিত অফিস প্রচুর অর্থ ব্যয় করে মডার্ন এআই সিস্টেম দিয়ে কর্মীদের সময়ের মধ্যে বেঁধে ফেলার পরিকল্পনা  করল,চেষ্টা করল কর্মী রা যাতে সকাল দশটার মধ্যে ঢুকে যায়। না হলেই বেতন ও ছুটিতে কোপ পড়বে। ওদিকে, সেই দেখাদেখি পাশের আরেকটি অফিসের রেজিস্টার বাবুর ও ইচ্ছে হোলো তার কর্মীরাও একই ভাবে সকাল-সকাল অফিসে আসুক। কিন্তু সাধ আর সাধ্যের মধ্যে পার্থক্যটা  বাংলাদেশ এর ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ এর সাধ আর সাধ্যের মতোই;  অফিসের ভাঁড়ে মা ভবানী! সেই দ্বিতীয় অফিসটির এআই বা ডিজিট্যাল সিস্টেম তো দূর অস্ত,সর্বক্ষণের একজন দরোয়ান রাখতে গেলেও কফি আনতে চা বন্দক রাখতে হয়। অতিরিক্ত খরচ নৈব নৈব চ, সে সব ভাবাও বিলাসিতা! অগত্যা অফিস বাবু চিন্তিত মনে চা এর কথা ভেবে রেজিস্টার খাতার টি একপাশে সরিয়া রাখলেন। এই সমস্যা সমাধান কিভাবে হবে ভাবতে-ভাবতে  নীচে চা এর দোকানে গেলেন , চা পান এর সাথে সমস্যা সমাধানের জন্য বুদ্ধির গোড়ায় ধূপধুনোদিতে। ধোয়াশা মাখা চা এর কাপ হাতে নিয়ে দোকানের দেওয়ালের দিকে তাকাতেই  দেখলেন ক্যালেন্ডার থেকে মা কালীর একটি জিভ বের করা ছবি দৃশ্যপটে ল্যান্ড করল, কেম...