পোস্টগুলি

পাঠপ্রতিক্রিয়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পাঠপ্রতিক্রিয়া পর্ব- ৩ (রাজনৈতিক পুস্তক)।"সঞ্জয় কহিল কথা"

ছবি
গণতন্ত্রের উৎসবের চাদর গায়ে জড়িয়ে দেশ আজ  সেজে-জেগে উঠেছে। ভোটের বাজারে বসন্ত মাঝারে মনের কোণে বেজে উঠলো- যাওয়ার আগে একটু রাজনৈতিক জ্ঞানের পরশ জাগিয়ে দিয়ে যাও, জ্ঞান যে মোর মর্মে লাগে।  ভোট এলেই একটি বোতাম জোশে জোর্সে  টেপা আর কালির ছাপ তর্জ্নী তে অর্জন করে সেল্ফি দেওয়ার বাইরে কখনো টুপ করে নেমে আসা এই প্রশ্ন গুলো কি ভাবায় আমাদের?  -  কি এই ভোট? কেন এই ভোট?  আজ যা ভোটের ইস্যু তা আগে কি কখনো ছিলো? এই একই ইস্যু পরেও কি দেখতে পাওয়া যাবে? এই ভোটের কুশীলব রা আদতে কি ভাবে জন-গণ-মনের অধিনায়ক থেকে ভাগ্যবিধাতা হয়ে ওঠেন? কি সেই ঘটনা যা ব্যতিক্রমী হয়ে ওঠে? ঠিক এই ব্যাকুল প্রশ্ন মাঝেই দেখি বইমেলা থেকে কিনে ওঠা বইগুলি টুকিটুকি খেলছে। তারপর আর কি- পুনে যাওয়ার সময়ে একটা বই তুলে নিলাম যাত্রীসাথী হিসাবে- তারপর একে একে তিন চারটি রাজনৈতিক বই শেষ করলাম। ভাবলাম নিজের ছোট্ট খুপড়িতে "রাজ"বাইট গুলো ধরে রাখার আগে একবার লিখেই রাখি ব্যাসদেবের অনুপ্রেরণায়। সেই ভেবে আজ প্রথম বইটির ব্যপারে একটু কিছু প্রকাশ করি। দেখুন দেখি ব্যাসদেবের অনুপ্রেরণায় সেই যুগে সঞ্জয় চুপচাপ এইভাবেই বলে গিয়েছিল র...