g এর মান : "গল্প হলেও সত্যি"!
সেই ছোট্ট g টার কথা মনে আছে আপনাদের? সেই যে ক্লাস সেভেন এইট থেকে যার সাথে পরিচয় হয়েছিল- মাঝে কয়েক বছর হয়ত নিরুদ্দেশ ছিল- যাক, তাকে আজ আবার খুঁজে পাওয়া গেলো- অনেকদিন পরে সে পুনরায় মনের মানে ফিরে এলো। আসলে বেশ কয়েক বছর- থুড়ি যুগ ধরেই দেখছিলাম দাক্ষিণাত্য বাতাসে g এর মান ট্রেন্ডস টু জিরো: ফলে চিল ওড়ে- পক্ষী ওড়ে করে হিরোর ছোট্ট টোকায় সিনেমার ভিলেনও ওড়ে! ওহ, এইবার আপনি নিশ্চয়ই বুঝেগেছেন সেই g এর পরিচয়; ভৌতবিজ্ঞান-পদার্থবিদ্যায় নিউটনের অনুপ্রেরণায় বিরাজমান সেই অভিকর্ষজ ত্বরণের কথাই বলছিলাম ছোট্ট জি এর নামে - পৃথিবী যে শক্তি হারে আমাদের নিজের বাস্তবের মাটিতে টেনে রাখে সেইটাই যেন ফিরে পেলাম আজ । কিভাবে? ঐ যে ডাঙ্কি দেখতে বসেই অনুধাবন করলাম g এর মান আবার ৯.৮১ এর আশেপাশেই ফিরে আসেছে: গল্পের গরু ঘাস ই খাচ্ছে; নারকেল বা বট গাছের মাথায় বসে নেই। না , আজকে কোনো মানুষই আরশোলার মতন স্বল্প উড়ে ডিগবাজি খাচ্ছে না; বরং উপলব্ধি করলাম একটা হারিয়ে যাওয়া বাস্তব অতীত সত্য ঘটনায় ভর করে ফিনিক্স পক্ষীর মতন ভেসে উঠছে: গল্প নির্ভর চিত্রনাট্য । আজও যেমন থ্রি ইডিয়টস-লক্ষ্য-লগান-স্বদেশ-পিকে-মাই নেম ইস খা...