পরীক্ষার রাতে গীতার বাণী মাতার মুখে অন্তে সপরিবার ঘুমাইল শান্তিতে সুখে
গতকাল গভীর রাতে এক বাবার মনে হোলো সে ছোটবেলায় ফিরে গেছে, টিভি তে মহাভারত সিরিয়াল দেখছে! বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধের আগের পরিস্থিতি। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণী শুনিয়ে যুদ্ধের জন্য তৈরী করছে। যাই হোক, তখন ঐ বয়সে গীতার বাণী আর কি বুঝবে! সেই পুঁচকে বেলায় নিজের সাথে অর্জুন কে মিলিয়ে বাবা ধরেই নিয়েছিল অর্জুনের এটা এনুয়াল এক্সাম। পরীক্ষার দিন ভয় পাচ্ছে, আর শ্রীকৃষ্ণ ওকে বুঝিয়ে পরীক্ষা দিতে পাঠাচ্ছে। যাই হোক, কাট টু সেই বাবার গতরাতের গল্পে- অনেকদিন পরে প্রায় সেম দৃশ্য ফিরে পেয়েছে বাবা। রাত সাড়ে এগারোটা বেজে গেছে, সাইডলাইন থেকে থেকে এনুয়ালের ক্ষুদে ক্লাশ থ্রির পরীক্ষার্থী হঠাত গাণ্ডীব ভঙ্গ করে চেচিয়ে উঠল- "কাল সকালে পরীক্ষা তে মনে হয় কিছুই পারবো না"। তারপর ড্যাবড্যাব করে তাকিয়ে আছে সে- ওদিকে তার মা পুরো এসকালেশন মোডে ঝাপিয়ে পড়েছে! ছেলে কে এখন বুঝিয়ে ঘুম পাড়াতেই হবে। এইবার ছেলে এক এক করে অদ্ভুত সব দার্শনিক প্রশ্ন শুরু করছে; ঘড়িতে বাজে বারো টা পাঁচ। - "কাল আমার বন্ধু রাও তো পরীক্ষা দেবে মা, ওদেরও কি চিন্তা হচ্ছে মা? চিন্তায় ঘুম আসছে না যে আমার।" ব্যস, মা সাথে শুরু করলো ...