এসো হে ঋতু এসো রচনা। অনেক পুণ্যে এই ফল ছিলো পাওনা।।
এসো হে ঋতু এসো রচনা। অনেক পুণ্যে এই ফল ছিলো পাওনা।। ঐ রচনা আর ঋতুর কথা বলছিলাম। এইটি হোলো অতি পরিচিত ও জনপ্রিয় একটি বিষয়। আহা না, ধোয়ার আড়ালে অদ্ভুৎ অট্টহাস্যর এক নম্বর দিদি- অভিনেত্রী দের কথা না। এটা হোলো প্রকৃতি পর্যায়ে।এইতো বুঝে গেছেন নিশ্চয়ই। ঠিক ধরেছেন- এটা হোলো বার্ষিক বা ষান্মাসিক পরীক্ষায় পর্যায় ক্রমে আসা কমন রচনা- "তোমার প্রিয় ঋতু"। এই গরম তাপপ্রবাহে হঠাৎ মনে পড়ল এই বিষয়টা।মনে পড়ছে? ভূমিকাতে সেই গ্রীষ্মকাল থেকে শুরু করে টুক টুক করে বর্ষা,শরত, হেমন্ত শীত ও বসন্ত হয়ে আমরা ছয় ঋতু কে খাতার পাতায় তুলে ধরতাম। তারপর টুক করে কর্ড লাইন ধরে প্রিয় ঋতুর নাম টা উল্লেখ করতাম আমরা সবাই। হঠাৎ মনে পড়ল একবার আমি এই কমন রচনায় একটা আনকমন কাজ করে এসেছিলাম। সেদিন সবাই যেখানে শরত - বসন্ত এর মধ্যে বাইনরি তে পছন্দ করেছে, কয়েক জন শীত নিয়েও লিখেছে- আমি ভাবলাম একটা ব্যতিক্রমী কিছু লিখি। বর্ষা কালে যেহেতু বিকেলে খেলা যেত না তাই তখন বর্ষা কাল কে দুই চক্ষে দেখতে পারতাম না। অতএব থোড়া সা হাটকে কিছু লিখতে গিয়ে খাতায় লিপিবদ্ধ করলাম- গ্রীষ্মকাল প্রিয় ঋতু। এতো বছর পরে ঋতুর দল চেঞ্জ করে ভ...