পোস্টগুলি

পরিবার মা বাবা বিবাহবার্ষিকী লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আলিবাবার আনন্দ জগৎ এ হঠাৎ চল্লিশ টা বছর চুরি করে ঘুরে এলাম এই দিনে

ছবি
মা বাবার ৪০ বছরের বিবাহবার্ষিকী তে মনে হোলো এই ছবি গুলোর মাধ্যমে সেই দিনটা একটু ঘুরে ফিরে দেখা যাক..  ১। চিরন্তন বন্ধন। ২। গাড়ি করে বর এলোরে, আপনারা সবাই বর দেখুন। আমি বরং অকাশী রঙের এম্বাসাডার এ চড়ে একটু পুরনো দিন ঘুরে আসি।  বাবার পাশে প্রশান্ত কাকু, সত্যম কাকু, টিটো কাকু, স্বপন কাকু। পেছনে সমর কাকু, আর জ্যঠুর সোয়েটার দেখতে পাচ্ছি মুখ ঘুরিযে উল্টো দিকে। বাকি কাকু দের দল চিন্তে পারছি না। বর কে বরণ করতে এসেছে মেজোদিদা, দিদিভাই, মেজোবৌদি, ভাইদিদা। ৩। বরের সাজ পরিবর্তন - গদু কাকু বাবার বন্ধু সাহায্য করছে। বাবুয়া মামা, মীনা মাসী, কাকুমনির মা- গীতা দিদা( এই দিদা কে আমি দেখিনি তাই- ভাইদিদা, দিদিভাই , দিদুন এর এই বোনের কোনো মিষ্টি নাম ধরে ডাকতে পারলাম না) ৪। তিন প্রজন্ম - ভালোবাসা আজন্ম। মা-নাতনি-মেয়ে এইভাবেই সাজাই..  আমার বড়মা, মা আর দিদুন। মা কিন্তু বেশ হাসছে। ৫। দাদু (ঠাকুর্দা) আশীর্বাদ করছে মা কে। সেজো জ্যমা পাশে। ৬।বড়দাদু ভাই সম্প্রদানে বসেছে। বাবা হঠাৎ ধোনি সেজেছে কেন? ও ঐ যুগে তো কিরমানি কিপার। বিয়ে দিচ্ছে দিদুন ...