পোস্টগুলি

খেলা অলিম্পিক দেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

হকি-র লাঠিতে ঔপনিবেশিক তুমি দাও গোল ৪ খান।রাজা-র দম্ভ খানখান, খেলবো না আজ হয়েছে খুব অভিমান।।

আগামিকাল ভারত ব্রিটেন পুরুষ দের হকি কোয়ার্টার ফাইনাল এর আগে একটি বিস্ময়কর ঘটনা হঠাৎ রেকর্ড বই খুলে স্মৃতির ব্যালকনি থেকে এক ঝাঁপ দিয়ে সামনে এসে বললো- এবার  অবগুণ্ঠন খোলো। আচ্ছা ভাবুন দেখি বৃটিশ দের জন্য সে দিন টা এক অলুক্ষুণে দিন ছিলো, কি না! তারা পরপর দুই বার হকি অলিম্পিকে চ্যম্পিয়ন(১৯০৮ ও ১৯২০), সেই সোনা জয়ীরা বললো - না ভাই মাফ করে দেন! এইবার আর খেলবো না আমরা অলিম্পিকে। সেই দিন বৃটিশ রা কি ভেবেছিলো বলুন তো?উৎসুক মন কি কারণ জানতে চাইছে ? চলুন তাহলে মিলেমিশে স্মৃতিচারণ করা যাক সেই বিশেষ ঘটনার। -  বৃটিশাধীন ভারতবর্ষ! তোরা সবে সবে অলিম্পিকে নাম তুলেছিস। তোদের এ কি আস্পর্ধা! ১৯২৮ অলিম্পিকে হকি টিম নিয়ে যোগ দিচ্ছিস, তাও এমন অর্থাভাব যে ১৫ জনের যায়গায় ১৩ জনকে নিয়ে আসতে চেয়েছিলি! বাকি দুজন এর ১৫০০০ টাকা নেহাত বৃটিশ যুগের বাঙালী রা এগিয়ে এসে ব্যাবস্থা করায় শেষ অব্ধি রক্ষা পেলি। এখন অলিম্পিক তো হবে আমস্টারডমে-হল্যান্ড এ। তা তোরা আমাদের অধীন, তাই মনে বড়ো ইচ্ছে হোলো আয় তবে সহচরী তোদের গোলে বল মারি; হারিবি তোরা জানি তো। আয়, তোরা লন্ডন এ এসে একটু হেরে যা আগে- বাকি দুনিয়া হারাবার আগে আমর...