পোস্টগুলি

সমাজিক বন্যপ্রাণ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জঙ্গলের দুদিন ছুটি 🐆

মধ্যদেশের গভীর জঙ্গল। বাইরে থেকে বোঝার উপায় নেই ভিতরে এরকম গহীণ অরণ্য রয়েছে। হঠাৎ দ্রুমদলের ভিতর থেকে দ্রিমদ্রিম আওয়াজ ছিটকে বেড়িয়ে আসছে। আওয়াজ টা ধীরে ধীরে বাড়ছে। ছোট্ট নীল গাইটা সেই শব্দ শুনে মায়ের পাশে দাড়িয়ে ভাবছে এ কি ভয়ানক জন্তু ডাকছে!  আগেতো এই গর্জ্ন শুনিনি! খুব ভয় করছে। কিন্তু মা কি আওয়াজ টা শোনেনি? মা তো সানন্দে কচিকচি ঘাস পাতা চিবুচ্ছে। "আহ, মাকে সতর্ক করতে হবে! বলেই মার লেজ ধরে হ্যচ্কা টান দিল, সাথে সাথে মা চমকে উঠে বলল : উফ্ফ কি হল, লেজ ছাড় কি সমস্যা তোর? ছোট্ট নীলগাই ভয়ে ভয়ে বলল মা একটা শব্দ হচ্ছে শুনতে পাচ্ছ না ? আমার মনে হচ্ছে নতুন কোন ভয়ানক জন্তু এসেছে বনে, এটা তার ই গর্জ্ন, চলো এখান থেকে চলে যাই। মা ঘাস খেতে খেতে বলল ,আজ ভয় পাসনা নিশ্চিন্তে ঘাস খা, কিচ্ছু ভয় নেই। ছোট্ট নীলগাই অবাক, একদিকে বিষম আওয়াজ হচ্ছে আবার মা বলছে নিশ্চিন্ত মনে ঘাস খা! আজ কোনো ভয় নেই কেন?  কিছুই না বুঝে সে জিজ্ঞেস করল- আজ কোনো ভয় নেই কেনো মা? কিছু বুঝতে পারছি নাতো। মা এইবার মুখ তুলে বলল, তোর অনেক প্রশ্ন। এত উত্তর দেওয়ার থেকে চল একযায়গায় নিয়ে যাই তোকে। সব বুঝে যাবি। চল আমার সাথে। একথ...