পোস্টগুলি

শিব উৎসব সমাজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নীরবে হাসে শান্ত সমাজ শিব , রুদ্র রূপে দল বাঁধে বঞ্চিত জীব।।

ছবি
সেই ট্যাক্সি চালকের কথাটা মনে আছে? সেই যে, ঐ লোকটা - একদিন ভাড়া খাটার সময়ে বৃদ্ধ প্যাসেঞ্জাররে আনমনে হারিয়ে যাওয়া বাক্স ভর্তি টাকা -সারা জীবনের সঞ্চয় ফিরিয়ে দিয়েছিল- মেয়ের বিয়ের আগের দিন আতংক আত্মহনন থেকে রক্ষা করেছিল সেই বৃদ্ধকে। সেই সহকর্মীর কথা মনে আছে? যে দিনরাত জেগে   টেবিলের সব কাজ তুলে দিয়েছিল। সেই কাজের করিকুরি উপর মহলে প্রদর্শনের বিনিময়ে তার যায়গায় যখন অন্য কারো প্রমোশন হোলো। তখনও সেই আত্মভোলা সহযোদ্ধাটি একবারও নিজের জন্য হা-হুতাশ না করে মিলেমিশে পরবর্তী কাজের পরিকল্পনা করল।  সেই অটোচালকের কথা মনে আছে? গভীররাতে একডাকে বাড়ির অসুস্থ লোকটাকে নিয়ে যমে-মানুষে টানাটানির সময়ে যে কালবিলম্ব না করে পৌছে দিয়েছিল হাসপাতালে। সেই মুদির দোকানি কে মনে আছে? যে, করোনা কালে দুর্লভ হয়ে যাওয়া মাসকাবারি বাড়িতে পৌছে দিতো হাসিমুখে - মৃত্যু ভাইরাস কে পাস কাটিয়ে।গ্রাহক জীবনযুদ্ধে কঠিন সময়ে পাশ করেন- বেঁচে থাকেন এই আশায়।  আবার, সন্তানের বেকার শিক্ষককে দেখুন। সবার সন্তান যেন থাকে দুধে ভাতে, ভালো ভাবে উতরে যায় পরীক্ষাতে- এই ভেবে একের পর এক এক্সট্রা ক্লাশ করিয়ে মেডেল জিতিয়ে আনলো, হাসি মু...