দলছুট এর দলে ফেরা ।।
"যাব তাহলে? ওদের কি মনে আছে আমাকে? কি করে মনে থাকবে; অসম্ভব ! ১৮‐২০ টা বছর তো কম কথা নয়। এর মধ্যে কারোর সাথে তেমন দেখাও হয়নি বিশেষ, ঐ সোস্যাল সাইটেই যা কথাহয় এই বছর দুই।কে জানে সেই টান টা কি আছে আর ? একটা আড়ষ্টতা থেকেই যাবে এখন সামনে গিয়ে দাঁড়ালে। পরিস্থিতি টা ঠিক মেলাতে পারব না পূর্বস্মৃতির সাথে। তার থেকে থাক, যাবনা! কাটিয়েই দেই এইবার।" আপনমনে কথা গুলো বলে শুভ্র অস্থির ভাবে পায়চারি শুরু করল নীলচে আলোর ঘরে। পাশের খাটে স্ত্রী-পুত্র ততক্ষণে দিনের শেষে ঘুমের দেশে চলে গেছে। খুব অস্থির লাগছে , মন উচাটন : যাব "না" টা কি সত্যি মনের ভিতর থেকে আসছে? কে জানে ! ভাবতে ভাবতে খাটে শরীর টা এলিয়ে দেয় শুভ্র। চোখ টা লেগে আসছে : রোল নম্বর তিন: উপস্থিত স্যর। রোল নম্বর চার: উপস্থিত স্যর । রোল নম্বর পাঁচ : ... রোল নম্বর পাঁচ:: স্যরর.. ও এসেছে কিন্তু এখনো ক্লাসে ঢুকতে পারেনি ঐ দেখুন : ক্লাস মনিটর ঋদ্ধি জানাল । এসেছে কিন্তু ক্লাসে ঢোকেনি এর মানে টা কি? নাম ডাকার খাতা থেকে মুখ তুলে ক্লাস টিচার তাকালেন। মনিটর ঋদ্ধি বলল : স্যর ও ক্লাসে আসেনি কিন্তু স্কুলে এসেছে। গেটে বাহাদু...