পোস্টগুলি

স্বাধীনতা দেশ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সত্য স্বাধীন বার্তা।।

স্বাধীনতা দিবস আসছে। অপেক্ষা শুরু। পলাশ, মনে মনে ভাবছে: কখন পাব সেই দুটো বার্তা ? এই দুটো বার্তাই যেন স্বাধীনতা দিবসের মহালয়া; এরা যতক্ষণ না- মুঠোফোনে ঝাঁপ দিচ্ছে মনেই হবে না স্বাধীনতা এসে গেছে! বলতে না বলতেই টিং টিং করে দুটো বার্তা ঢুকল মুঠোফোনে!আচ্ছা; কি সেই দুই অমোঘ বার্তা ?  প্রথম বার্তা: "বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা করব প্রাণ দিয়ে"। আর এর ঠিক একশ আশি ডিগ্রি বিপরীতে আরেকটি বার্তা : "আমরা কি সত্যি স্বাধীন?" পলাশ  মুচকি হেসে বলল এইতো এসে গেল স্বাধীনতা দিবসের বার্তা! স্বাধীনতা দিবস এলেই দুই ধরনের বার্তা দেখতে পাই মুঠোফোনে নেচে-নেচে ঘুরছে। পলাশ এক গভীর ভাবনায় নিমজ্জিত হল: বার্তা আসুক, অসুবিধা নেই। প্রথম প্রেরক তো বললই : স্বাধীনতা রক্ষা করব প্রাণ দিয়ে। কি উচ্চ ভবনা! নিশ্চয়ই যুদ্ধ হলে, শত্রু আক্রমণ করলে, কেউ সমস্যায় পড়লে এই মহামানব নিজের জীবন দিয়ে দেশ কে রক্ষা করবে! কিন্তু  কিছুদিন পরেই আবার দেখে সেই প্রেরকই ফোন করে বলে:  বুঝলি পলাশ, কার কি হোলো ভাবতে বসলে আমার চলবে কি করে ? হাজার হাজার মানুষ আছে দেশের কথা ভাবার জন্য, আমি আমার পরিবারের কথা ভাবি আগে,...