পোস্টগুলি

ভ্রমণ পরিবার অরুণাচল লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চল চল অরুণাচল - প্রথম দিনের ট্যুর । পর্ব -১,২,৩,৪ গৌহাটি তেজপুর

ছবি
চতুর্থ স্থান- গৌহাটি থেকে তেজপুর ২০ এপ্রিল । এইবার ধীরে সুস্থে আমরা এগিয়ে চললাম আমাদের ট্যুর এর মূল গন্তব্যে- অরুণাচল এর উদ্দেশ্যে। যাত্রাপথে তেজপুর ছিল একরাতের হল্ট। যাই হোক চলার পথে কুড়িয়ে নিলাম কিছু ভ্রমণ স্পট এর অভিজ্ঞতা। একদিকে জুবিন গর্গ এর সমাধি তো আরেকদিকে বিশাল মৃত্যুঞ্জয় শিব লিঙ্গ এবং ভৈরব মন্দির আর সঙ্গে বিশাল ব্রহ্মপুত্র পারাপার। ১। জুবিন গর্গ এর সমাধি- হৃদয় বিদারক ঘটনার পরে জুবিন গর্গ কে স্মরণ। অসমে প্রায় প্রতি বাড়ি তে কিংবা গাড়ির সামনে কিংবা পিছনে প্রিয় শিল্পীর হারিয়ে যাওয়ার স্মৃতি- এমনকি এক ভৈরব মন্দিরে দেখলাম দেব আরাধ্যের পাশে জুবিন গর্গ এর ছবি- ওখানে দেব জ্ঞানে সকলে প্রাণের প্রিয় জুবিন গর্গ কে মনে রেখেছেন। ২। কি বিশাল শিব লিঙ্গ মন্দির- মহা মৃত্যুঞ্জয় মন্দির । এতো বৃহৎ স্থাপত্য কর্ম দেখে বিস্ময়ের উদ্রেক হতে বাধ্য!  ৩। মন্দির থেকে বেরিয়ে  ৪। মন্দির এর ভিতরে- উপরে কি সুন্দর সব ছবি এঁকেছে মন মুগ্ধকর!  ৫। বিশালাকৃতি  ৬। বিশাল ব্রহ্মপুত্র পারাপার- এখানে তাজপুরে ঢোকার মুখে ব্রহ্মপুত্র গৌহাটির থেকেও অনেক বিস্তৃত- প্রথম দেখায় গৌহাটি তে বিস্মিত ...