হর্ষে মেতে বছর পরে হাজির হলেম হট্টমেলার দেশে।
ছুটির সকালে শহরের শীতলতম দিনেও লেপ-কম্বল ছাড়বেন কি ছাড়বেন না এই দোনোমনা কাটিয়ে আপনি কিছুতেই যখন অনন্ত শয্যা ত্যাগ করতে পারছেন না হঠাৎ ই টুং করে আপনার মনের কোণে উদয় হলো : "আরে আজ অফিস বন্ধু রা তো আমার জন্য অপেক্ষমান - বেঁধে দিয়েছে সময় ধরে গন্তব্যে উপস্থিতির নিদান"। ব্যস,সাথেসাথে আপনি পড়িমড়ি করে উঠে পড়লেন "ওঠো গো ভারত লক্ষ্মী" বলে- ছাড়ো ছাড়ো শয্যা। উঠেই ব্যস্ততার সাথে ছুটোছুটিও শুরু হোলো আপনার। যেন-তেন প্রকারেণ অফিস বন্ধু দের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পৌছতেই হবে ! কিন্তু যদি"সাধিতে মনের সাধ,ঘটে যদি পরমাদ": আপনি এইবার একটু চিন্তা গ্র্স্ত হলেন- যদি সময়ে পৌছতে না পারেন সেক্ষেত্রে লাল কালি কিন্তু সদা জাগ্রত চির উদ্যত - দেরীতে পৌছলে আপনি আজ হয়ত কিছু হারাবেন! এরপরেই আপনি এইবার নিজেকে নিজে এক প্রচন্ড ধাক্কা দিলেন : না আজ, এসব নিয়ে ভাবনার কোনো অবকাশ নেই! আজ কোনো হার নয়, আজ শুধুই জেতার দিন। "হারকে জিত্নে ওয়ালো কো বাজিগর কহেতে হ্যায়"- আত্মবিশ্বাসে ভরপুর মনের হর্ষে কয়েক লক্ষ হর্সের পাওয়ারে চার্জড হয়ে আপনি এইবার সেজেগুজে সপরিবারায়-সবাহনায় বেড়িয়ে পড়লেন। আচ্ছ...