ময়দানের জার্মান।।
"কিরে, তোরা তো আই লিগ স্পর্শ করতে পারিস নি! তোরা তো আজকাল নিজেদের যোগ্যতায় টুর্নামেন্টও খেলতে পারিস না।"- পাড়ার চায়ের দোকানে ইস্টবেঙ্গল সমর্থক পল্টুকে উদ্দেশ্য করে এক-এক বক্রোক্তি ছুঁড়ে দিচ্ছিল রনি , টুবলু। বেচারা পল্টু, মুখ কালো করে ফুঁসছে। সদুত্তর খুঁজে পাচ্ছে না, মনে মনে ভাবছে এক ঘুষি তে এই ব্যাটা দের দেই চুপ করিয়ে, রাগের চোটে বলে ওঠে : চুপকর, বেশী কথা বলছিস! নির্লজ্জ ভাবে নিজের মাতৃসম ক্লাব কে তোরা অন্যের নামে ব্যবহার করছিস, কি সব রিমুভ-রিমুভ করে বেড়াচ্ছিস। তোদের মতন নির্লজ্জ অন্তত নই আমরা। বলেই অন্যদিকে তাকিয়ে রইল পল্টু।রবিবার সকাল সকাল, পাড়ায় চায়ের দোকান বাংলার চিরন্তন ময়দানি লড়াই এর গনগনে আঁচ অনুভব করছে। পল্টুর কথা শুনে টুবলু চোখ পাকিয়ে বলল : ভাই, নাচতে না জানলে উঠোন বাঁকা কথাটা তোদের জন্যেই খাটে। নিজেরা পারিস না খেলতে , আগে খেল ভালো করে ! পল্টু নিরাসক্ত ভাবে বলে: সে তোরা এখন জিতছিস তোদের খই ফুটবেই। টুবলু উত্তর দিল: দেখ জেতা-হারা না। তোরা দেখেছিস তোরা কিভাবে খেলছিস? তোদের দলে প্লেয়ার গুলো কে নিচ্ছিস, কিন্তু যে যার মতন আপন মনে খেলছে! দেখে মনে হচ...