বইমেলা ২০২৫ - পাঠপ্রতিক্রিয়া
##পাঠ প্রতিক্রিয়া ৪ - বইমেলা ২০২৫ "ঐতিহাসিক রচনাসমগ্র" স্রষ্টা - গজেন্দ্রকুমার মিত্র। প্রকাশক - মিত্র ও ঘোষ পৃষ্ঠা- ১০০৮ কিছু বই পড়ার পরে এই অনুভূতি টা হয়: একসাথে অনেকগুলো মনুষ্যচরিত্র কখন অজান্তে আঁকা হয় ছাপার পাতা থেকে মনের খাতায়। আচ্ছা, ঐতিহাসিক গল্পের অন্যতম উপাদান কি বলুন তো?আমরা অনেকেই ভাবি ঐতিহাসিক উপন্যাস মূলত বীররসের সাহিত্য কাহিনী নিয়ে অতীত পথে ভ্রমণ-স্মৃতিচারণ। কিন্তু বর্তমান কালে দাড়িয়ে ঐতিহাসিক গল্প বা তার চলচ্চিত্রায়ন দেখলে মনে হয়- ঘুঘু , ঘৃণা বেচতে গল্প প্রকাশ করছে! সে সিনেমাই হোক কিংবা গল্প; শুধু ঘৃণা বিক্রি হচ্ছে! ঠিক এই সময়ে দাড়িয়েই দেখলাম এই উপন্যাস গুলো বর্তমান কালের কালনাগিনী হিংসা ঘৃণা "বিকৃত" বিক্রি কে সপাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে!কিভাবে? একদম নিপাট প্রেম-ভালোবাসা দিয়ে। আর সেই ভালোবাসার মৌতাতে তাই কাহানী গুলো হয়ে উঠেছে চিরকালীন। পুরো বই টা শেষ করার পরে যে বিষয় গুলো স্পর্শ করেছে বলে মনে হয়েছে- ১। নারীর পুরুষ দুইয়ের নজরেই প্রত্যেকটি ঐতিহাসিক প্রেক্ষাপট রচিত সমান ভাবে আলোচিত। ২।প্রত্যেকটি উপন্যাসেই প্রেম, ভালোবাসা অন্যতম চালিকা শক্তি। আজকাল ঐতি...