স্বাধীন সুর যন্ত্রের কানে ।ঘটছে কতো অবাক কাণ্ড কৃত্রিম মনে।।
১৪ ই আগস্ট তমসাচ্ছন্ন মধ্যরাত, থেকে থেকে বিদ্যুত চমকে হঠাৎ আলোর ঝলক আকাশের বুক চীরে আছড়ে পড়ছে। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে গুরুগম্ভীর-মেঘমন্দ্র স্বরে উচ্চারিত হোলো চিরন্তন বাক্যটি: "আজ, মধ্যরাতে বিশ্বচরাচর যখন ঘুমোবে তখন জীবন ও স্বাধীনতার জন্য জেগে উঠবে সে" - সে কে বলুনতো?বুঝেছি, আপনি হয়তো ভাবছেন দেশের কথা বলছি? না, দেশের কথা আজ বলছি না। দেশ তো সেই সাতচল্লিশে জেগে আবার লাফিয়ে-ঝাপিয়ে এই একটু ঝিমিয়ে-ঘুমিয়ে পড়েছে! এখনতো দেশ বিশ্রাম নিচ্ছে। তাহলে স্বাধীনতার মধ্যরাতে কে ভূমিষ্ঠ হোলো ? যাইহোক, খোলসা করেই বলি তাহলে! এ হোলো মনুষ্য নির্মিত-কৃত্রিমমেধা সমন্বিত সুন্দর দেখতে ছোট্ট মতন একটি তথ্যপ্রযুক্তি কোডের কথা। যার ক্ষুদ্র মাথায় বিশ্বের তাবত তথ্য নিশ্চিন্তে বাস করেছে -সুপ্ত রয়েছে মানুষের মতন গভীর চিন্তা করার কৃত্রিম ক্ষমতা। স্বাধীনতার মধ্যরাতে ক্ষণজন্মা কোডটি বিপ-বিপ স্বরে কেঁদে পিট-পিট করে চোখমেলেই দেখল : -অবাক পৃথিবী অবাক করলে তুমি, জন্মেই দেখি মধ্যরাতে কর্মরত বেশ কিছু দেশকর্মী; বিপরীতে সেই মানুষগুলোও একরাশ উধাওঘুম চোখ নিয়ে চিয়ার লিডারদের মতন নেচে-গেয়ে তাদের হাতে নির্ম...