মাদার ইন্ডিয়া র ভালোবাসা অকৃত্রিম।একসাথে ভালোবাসা পেলো নীরজ-নাদীম।।
মাদার ইন্ডিয়া র ভালোবাসা অকৃত্রিম। একসাথে ভালোবাসা পেলো নীরজ-নাদীম।। গভীর রাত অব্ধি ইন্ডিয়া-পাকিস্তান দ্বৈরথ দেখে নাদীম-নীরজ এর লড়াই উপভোগ করে সকালে ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি একি! এ যে চির শাশ্বত মাতৃবাণী! "আমি সৎ এর ও মা অসৎ এর ও মা"- এর মতো স্নেহ মিশ্রিত বাণী উচ্চারিত নীরজ এর মা এর মুখ থেকে- "আমি নীরজ এর গর্বে গর্বিত মা, আমি নদীম এর গর্বে গর্বিত মা"!!! গভীর রাতের অগভীর স্বপ্নভঙ্গ থেকে জেগে উঠে মাতৃ কুলের এই বার্তা টা দেখে মনটা আরেকটা অবাস্তব স্বপ্ন দেখতে চাইছে- ১। নীরজ নদীম এক মায়ের হয়ে অলিম্পিকে নেমেছে। ২। আক্রম, শচীন,কপিলদেব, ইমরান,সুনীল গভস্কর, ইঞ্জি, ধোনি, মিশ্বা, হরভজন, সাকলিন,গম্ভীর,আফ্রিদি, কোহলি,আমির, রোহিত, শাহিন এক সাথে বিশ্বকাপের পর বিশ্বকাপ জিতছে। ৩। মিলখা সিং কে দৌড়ে সঙ্গত দিচ্ছে আবদুল খালিক। ৪। অলিম্পিকে গোল্ড ৯ এর বেশী হয়ে গেছে। কবীর খান কে কেউ বাদ দিচ্ছে না দল থেকে। - গরম চা এর স্পর্শে হঠাৎ কল্পরাজ্য ভেঙ্গে গেলো! বাস্তব স্পষ্ট হোলো। মোবাইল এর ক্যলেন্ডার জানান দিয়ে গেল এটা আগস্ট মাস। চা পানের সময়ে খেয়াল হোলো, ও হ্যা সামনের সপ্তাহে ১৫ ই আগস্ট...