পোস্টগুলি

সমাজ পাড়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বিদ্যুৎ এর ঈশ্বর।।

এই তো ভাবছেন পুরাণ এর কথামালা হাতে নিয়ে স্মরণ করব বজ্র ধারণকারী দেবরাজ ইন্দ্র কে! না সেদিকে যাচ্ছিই না। বরং আজকের দিনে আমাদের সমাজে বজ্রধারী ইন্দ্রের বরপুত্র কারা আছেন,সেই নিয়েই একটু আলোচনা করা যাক। একটু খেয়াল করে দেখলেই আপনি চিনতে পারবেন-  জ্যান্ত বজ্রধারী ইন্দ্রদের। একটু পিছনে চলে যান, মানে নব্বই এর দশক। সাদা কালো থেকে কিছু কিছু রঙ্গীন দিশার দশক। ধরে নিন সেদিন প্রতিবেশী দেশের সাথে আমাদের উত্তেজক ক্রিকেট ম্যাচ। ব্যস, আপনি কিছু না হলেও মনেমনে তিরিশ বছর পিছিয়ে গেছেন। ভারত-পাকিস্তান এর ম্যাচ হবে বলে সকাল থেকে উত্তেজিত, রবিবার হলে ছুটির দিন আর বাকি সাপ্তাহিক দিন হলে প্রায় ছুটি-ছুটি চলছে দফতরে, কাছারিতে স্কুলে কলেজে। সব কাজ গুছিয়ে সাজিয়ে বসেছেন দূরদর্শন এর সামনে। টস হয়ে গেছে খেলা শুরু হব-হব করছে। এমন সময় আচম্বিতে ইন্দ্রদেব এর আবির্ভাব হবে মঞ্চে। তিনি দূর দফতরে বসে হঠাৎ আপনবলে বলীয়ান হয়ে বজ্র-বিদ্যুুত কে বললেন: নে, তুই এবার এই পাড়ায়, এই অঞ্চলে একটু  টুকিটকি খেলা শুরু কর দেখিনি! এদিকে আপনিতো মনোযোগ দিয়ে দেখছেন : বোলার বল হাতে দৌড়তে শুরু করেছে, বিশাল জোরে ব্যাটসম্যান বল হাকিয়েছে- ...