"এ মণিহার আমার নাহি সাজে।আরো ডাক্তারি বিদ্যা শিখলে কাজে লাগবে সমাজে।।"
পরীক্ষায় ডাক্তারির সব বিষয়ে প্রথম,স্বর্ণপদক এর দোরগোড়ায় দাড়িয়ে সেই মহিলা শুনতে পেলো- "মেয়েরা ডাক্তারি পড়তে আসার আগে থেকে এই স্বর্ণপদক শুধু ছেলে রাই পেয়ে এসেছে। তাই কোনো মহিলা প্রথম হতে পারে, কিন্তু প্রথম পদক এর সম্মান সে পাবে না! এটা শুধু ছেলেদের পদক" - ভাবতে পারছেন দাবি টা কিরকম? আজকাল নিট-স্লেট-চাকরীর পরীক্ষাতে যদি চুরির কথা বলা হয় তাহলে এই ঘটনা টাকে কি বলবেন?- দিনে দুপুরে ডাকাতি। আহা, না তেমন চিন্তার কিছু নেই এখন সমাজে চুরি টাই শুধু হয়! শিক্ষা ডাকাতি টা হোতো, পাস্ট টেনস। হয়তো একশ বছর আগেই হোতা । তা এই চিকিৎসক দিনে হঠাৎ এই বিষয়টা উত্থাপন করলাম কেনো বলুন তো? আসলে একজন কে আজকে সসম্মানে বন্দনা করব - হ্যা তিনিও ডাক্তার। বিখ্যাত। দেখুন তো চেনেন কি না? উপরের ঘটনার প্রেক্ষিতে প্রথম হওয়া মহিলার উত্তর টাও শুনবেন? আচ্ছা তার আগে ওনার পরিচয় ব্যক্ত করি। উনি ১৮৮৬ সালে পূর্ববঙ্গে জন্মেছিলেন, বারো ভুইয়ার বিখ্যাত প্রতাপাদিত্যের বংশধর। প্রচন্ড স্মৃতিধর ইনি ভাইদের সাথে শৈশবে পড়ার অনুমতি পান নি, ভাইরা সুর করে যা পড়ত উনি অক্ষর না জেনে শুধু শুনে-শুনেই খুব শীঘ্র তা বুঝে নিতেন । তৎকালীন পরিবার ...