দুয়ারে এসেছে বার্তা ভয়ঙ্কর।দলে দলে বিরোধিতা আজ কর।।
দুয়ারে এসেছে বার্তা ভয়ঙ্কর। দলে দলে বিরোধিতা আজ কর।। পৃথিবীতে তিনদল এর মানুষ থাকে। সেই ছোট বেলায় পড়া নীতিকথার গল্পের মতোন। একদল-শতদল-সহস্রদল; না শতদল এর সাথে "শতরূপ" এর দল এর যোগের কথা বলছি না! সেই তিন মাছের গল্প, পুকুরের জল তুলে নেওয়া হবে দেখে আগে সতর্ক একদল, জল তোলার আগের মুহূর্তে বেরিয়ে আসা শতদল আর একদম শেষে জল তুলে নেওয়ার পরে মড়ার মতোন থেকে পালিয়ে বাঁচা সহস্রদল মাছ তিনটের গল্প। আচ্ছা এ কি শুধুই মাছের গল্প ছিলো? না- এ দল হোলো যুগযুগ ধরে বয়ে আসা মানুষের ঢল। আচ্ছা ব্যপারটা আজকের প্রেক্ষিতে নীতিমালার গাঁথায় বেঁধেই একটু ভাবনা গুলো কে মেলে দিলে কেমন হবে ? দেখি - "একদল"- হোলো সেই সব মানুষ যারা পূর্বাভাস পায় বিপদের, এবং তৎক্ষণাত প্রতিকার এর ব্যবস্থা নেয়। উদাহরণ চাইছেন? ধন্যি ছেলের অধ্যাবাসায় উনিশ টি বার ধাক্কা খাবার আগেই এরা বুঝেছিল! ঐ যে ঐ লোক গুলি যারা- "দামাল" ছেলেদের "দুষ্টু" ঘটনায় সিন্দুরে মেঘ দেখে বুঝেছিলেন দুষ্টু গরুর থেকে "শূণ্য" গোয়াল ই ভালো। পার্কস্ট্রিট-কামদুনি- বগটুই এ একদলের স্বর সেই ভাবে উঠলেও পাশে কেউ আসেনি, কেউ সাথ দেয়ন...