রাজনৈতিক পর্ব-১৫ : বন্ডে এ- "কী" কাণ্ড করেছি, সুখের ঘরের চাবিটাকে সামনে এনেছি।।
##- রাজনৈতিক পর্ব-১৫ : বন্ডে এ- "কী" কাণ্ড করেছি, সুখের ঘরের চাবিটাকে সামনে এনেছি।। তুমি আসবে বলেই- তুমি আসবে বলেই দেশের প্রথম কোনো কর্মরত মুখ্যমন্ত্রী ঢুকে গেল গারদে। তারপর, তুমি এলে নীরবে দূরে। যখন দাড়ালে এসে কাছে; যেখানে ব্যঙ্কের দুর্লভ লিঙ্ক মিলেছে। তোমায় ছুতে চাওয়ার মুহূর্ত বিনিদ্র রাত কাটছে আজ তথ্য বিশ্লেষণে। সেই তুমি আসলে "কি"? -"কি" দিয়েছে? কে দিয়েছে?হ্যা -"কি-চাবি" দিয়েছে; সেই চাবি টা দিয়ে আলিবাবা র বন্ধু দের বন্ড সিন্দুক খুলেছে, এইবার এইবার ঠাকুমা গল্প বলবে। এসবিআই বণ্ড এর বেস্ট ফ্রেন্ডদের "মিলন চাবি" আজ বাধ্য হয়ে তুলে ধরেছে। এখন ব্যপার হচ্ছে এই "কি" বা মিলন চাবি দিয়ে হবে টা কি? এই "কি"- চাবিটা আসলে ইলেক্টরল বন্ডের কোন কাজে লাগবে? - আগের সপ্তাহে চরম সুপ্রিম হুলিয়ার ভয়ে sbi ডান দিকে গ্রাহক আর বাম দিকে প্রাপক এর নাম প্রকাশ করতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই তথ্য এমন ভাবে দিয়েছিল যাতে মাঝে ঐ নদী বয়ে চলে যায় । এই কূলের সাথে ঐ কূলের অঙ্ক মেলানো বেশ জটিল হয়ে যাচ্ছিল। সম্পূর্ণ তথ্য প্রকাশ করেনি- এই মর্মে সুপ্রিম কোর...