নানা নাম নানা কারণ নানা অর্থ-অভিধান। এক মানুষের মাঝে ছদ্মনামে বন্ধুরা মেলান।।
আজ ভাবছি ছদ্মনামের অষ্টোত্তর শতনাম নিয়ে একটা আলোচনা করলে কেমন হয়? অষ্টোত্তর-শতনাম বা ছদ্মনাম দেখেই মনেমনে ভাবছেন তো এইবার ঠাকুর দেবতা অথবা বিখ্যাত মনীষীদের নামের লিস্ট নিয়ে ক্যুইজ খেলব? না, সেরকম ইচ্ছে নেই। তবে ছদ্মনাম-শতনাম বললাম যখন, নিজদের জীবনেই পাওয়া নাম গুলো নিয়ে একটু ঘুরে ফিরে দেখলে কেমন হয় বলুনতো ? চলুন, তাহলে একটু ঘুরে ফিরে দেখি- আমি-আপনি-আমরা সবাই একটু অন্য ধরনের নিজদের ভিন্ন নামের স্মৃতির খেলায় মাততে পারি কিনা ছদ্মনামের ছায়ায় : নানা নামের নকসায়। আচ্ছা তাহলে শুরু করা যাক , প্রথমে একটু কল্পনা করুন- মানে ছদ্মনাম নিয়ে যেহেতু রংমিলান্তি খেলায় আপনি নামছেন তখন আপনি আজ মনের সুখে ভাবুন ; সেই ভাবনার গলি দিয়ে দেখতে পেলেন একটি প্রখর রৌদ্রের তাপদাহের মাঝে বিদ্যুৎহীন অবস্থায় গভীর-গম্ভীর কোনোএক কর্মে ব্যস্ত আছেন। এমন সময় আপনার ভ্রাম্যমান দূরভাষে একটি টুংটাং শব্দ ভেসে উঠে জানান দিল আপনাকে কেউ স্মরণ করেছে - ট্রুকলার সমন্বিত কনট্যাক্ট লিস্ট থেকে স্ক্রিনে ভেসে উঠল একটি নাম সৌরভ- কিন্তু নামের শেষে লেখা ১! সৌরভ-১ ফোন করেছে। এইবারই শুরু হোলো সেই রহস্য- আপনার মাথা এখন প...