পোস্টগুলি

বাজেট সমাজ রাজনীতি মধ্যবিত্ত লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যে জন "করে" র ভার বোঝে না।সোস্যাল-সিকিউরিটি ছাড়া "মাঝখানে" তার লেনাদেনা।।

ছবি
আজ উত্তমকুমার এর মৃত্যু দিন, ঠিক আছে ওনাকে স্মরণ করে প্রণাম করে অধমের সাথে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে তফাতে থাকতেই পারেন। ওহ, বুঝলেন না? আপনি তো মধ্যম, ঐ তফাতে চলতে একটু ভালোবাসেন। তা আমার-আপনার মতো দেশের এই তফাতে চলা শ্রেনী টাকে "নির্মল" সুরে মধ্যবিত্ত বলে ডাকে। আচ্ছা বলুন তো দেশে এখন মধ্যবিত্ত কি ভূমিকা পালন করে ? ভেবে দেখলেন? হ্যা ঠিক ভেবেছেন!  দেশে মধ্যবিত্তের অবস্থাটা উইকেট কিপার এর মতোন- থ্যাঙ্কলেস জব। সারাজীবন উবু হয়ে বসে ব্যাকআপ দিয়ে যাচ্ছে দেশ কে। ভেবে দেখুন তো এই শ্রেণী টা কিন্তু দেশে সব থেকে বেশী নিয়ম-আইন-কানুন মেনে চলে, নিয়ম করে আয়কর প্রদান করে- নিয়ম করে সেই কর দেওয়ার পরে উন্মুক্ত নিজস্ব টাকায় আবার অন্য "করে" রা যাতে পুনরায় ঘুরে ফিরে ভাগ বসায় সেই কথাও ভাবে। ঐ যে নির্মলার প্রথম গতি সূত্র- সঞ্চয় করলেও কর দাও, সঞ্চয় না করলে?তখন আসবে করের নিত্যতাসূত্র- খরচ করবে? হ্যা তাতেও দাও কর - দাও, খাদ্য-বস্ত্র-বাসস্থানের কর, দাও বস্তু সামগ্রী কর।ওদিকে মধ্যবিত্ত র প্রিয় রিংটোন বেজে ওঠে - "আরো অরো প্রভু আরো, এমনি করে আমায় মারো"। প্রভু নির্মল চিত্তে নির্মম লাল ফাইলে...