পোস্টগুলি

খেলা ব্যক্তিত্ব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

যৌবনের উপবন - প্রথম পর্ব সমাপন।আজ কেউ চলে গেলো, কেউ আগামী তে যাবে।সময়ের কোলে নতুন কুঁড়িগুলো আবার বেড়ে উঠবে- শুধু বয়স এক কুড়ি বেড়ে যাবে ।।

ছবি
যৌবনের উপবন - প্রথম পর্ব সমাপন। আজ কেউ চলে গেলো, কেউ আগামী তে যাবে। সময়ের কোলে নতুন কুঁড়িগুলো আবার বেড়ে উঠবে- শুধু বয়স এক কুড়ি বেড়ে যাবে ।। এই ইউরো এই বিশ্বকাপ এর শেষে সমর্থিত টিমের জয়- পরাজয়ের আনন্দ-হতাশার শেষেও একদম শেষে একটা বিষয় রয়ে যায়। এটা একদম সবার জন্যই রয়ে যায়- কিছুটা বিষাদ,কিছুটা স্মৃতি কিছুটা আবেগ নিয়ে একটা দলা পাকানো অব্যক্ত অনুভূতি। অনেক আবেগ এর নায়কদের অবসর। হঠাৎ, আয়নায় নিজের চেহারা টা ফুটে ওঠে। সেই দর্পণের গজিয়ে ওঠা কাঁচা পাকা চুল, একটি সুন্দর ভুড়ি জানান দেয় এক কুড়ি- দুই কুড়ি বয়স পেরিয়ে চলেছে। না, গুপি বাঘা রা ফিরে আসেনি ভূতের রাজার বরে। কিন্তু কিছু বাস্তব গুপি বাঘারা জ্যান্ত ছিল সে আজকের মধ্যবয়স বা যুবার কৈশোর-শৈশব কে প্রতি চার-দুই-এক বছরে বারংবার ফিরিয়ে আনতো। নেই, আজ থেকে তারা আর নেই, এইভাবেই এদের পূর্বসুরী রাও নেই। এদের ভবিষ্যত ও থাকবে না। শুধু থেকে যাবে এক কুড়ি কালে এদের মাধ্যমে এক বিশাল সংখ্যক মানুষের বেড়ে ওঠা । এরা গোল করলে বা সেভ করলে, উইকেট নিলে ছয় মারলে মনে হওয়া মাঠেই আছি-  খেলছি; সেই শৈশব কৈশোর এর কুঁড়ির মাঝে ভার্চুয়ালি স্বপ্নে ঘুরছি। আমরাও খেলছি- বন্ধ...

"আইপিল এর গুরু-গম্ভীর অমল দত্ত।"

ছবি
সে একজন আছে বটে যে ডাটা চচ্চড়ির মশলা দিয়েও বিরিয়ানি রেঁধে দিতে পারে। হ্যা সত্যিই পারে। বিডিং শেষে বাজার এর থলে থেকে যে মশলা-তরিতরকারী বেরিয়েছিল তা তো অন্য সব দলের সামনে একদম নিরামিষ। কিন্তু সেই মাল-মশলা দিয়ে দক্ষ রাঁধুনির মতন সুব্যঞ্জন তৈরী করে পৌছে দিল প্লে অফে। ওর মতন এতো ভালো ম্যাচ রিডিং অনেকেই করতে পারেনা। কে বলুনতো? ঐ যে ঐ মানুষ টা। যার অন্তরে অন্তরে আছে হৃদয় জুড়ে- দুটো বিশ্বকাপ ফাইনাল এ জ্বলে উঠে ব্যাকে চলে যাওয়া, কেকেআর কে দুই বার চ্যাম্প করা, এই বার প্রায় অপ্রতিরোধ্য ভাবে একটা স্বল্প পরিচিত টিম কে প্লে অফে তুলে দেওয়া- তেমন দামী টিম না হয়েও নামি টিমে পরিণত করার কারিগর! দুর্ভাগ্য, দেশের ক্যাপ্টেনসি তেমন ভাবে পেলো না। সেই সময় ও সুযোগ টা উনি সঠিকভাবে পাননি। হয়ত সম্ভব ও ছিল না- স্বয়ং তিনি- মানে ধোনি; থাকতে ভাবেও নি কেউ গম্ভীর এর কথা।  হ্যা তিনি গৌতম গম্ভীর।  এই যুগে ক্রিকেটের কর্ণ- সব আছে,জয় ও আছে কিন্ত যশ নেই ভাগ্যে। "দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?" -হ্যা দুই বিশ্বকাপের ফাইনাল এর সেই অপরিহার্য ব্যটার গম্ভীর। জলে-স...