যৌবনের উপবন - প্রথম পর্ব সমাপন।আজ কেউ চলে গেলো, কেউ আগামী তে যাবে।সময়ের কোলে নতুন কুঁড়িগুলো আবার বেড়ে উঠবে- শুধু বয়স এক কুড়ি বেড়ে যাবে ।।

যৌবনের উপবন - প্রথম পর্ব সমাপন।
আজ কেউ চলে গেলো, কেউ আগামী তে যাবে।
সময়ের কোলে নতুন কুঁড়িগুলো আবার বেড়ে উঠবে- শুধু বয়স এক কুড়ি বেড়ে যাবে ।।

এই ইউরো এই বিশ্বকাপ এর শেষে সমর্থিত টিমের জয়- পরাজয়ের আনন্দ-হতাশার শেষেও একদম শেষে একটা বিষয় রয়ে যায়। এটা একদম সবার জন্যই রয়ে যায়- কিছুটা বিষাদ,কিছুটা স্মৃতি কিছুটা আবেগ নিয়ে একটা দলা পাকানো অব্যক্ত অনুভূতি। অনেক আবেগ এর নায়কদের অবসর।
হঠাৎ, আয়নায় নিজের চেহারা টা ফুটে ওঠে। সেই দর্পণের গজিয়ে ওঠা কাঁচা পাকা চুল, একটি সুন্দর ভুড়ি জানান দেয় এক কুড়ি- দুই কুড়ি বয়স পেরিয়ে চলেছে।
না, গুপি বাঘা রা ফিরে আসেনি ভূতের রাজার বরে। কিন্তু কিছু বাস্তব গুপি বাঘারা জ্যান্ত ছিল সে আজকের মধ্যবয়স বা যুবার কৈশোর-শৈশব কে প্রতি চার-দুই-এক বছরে বারংবার ফিরিয়ে আনতো। নেই, আজ থেকে তারা আর নেই, এইভাবেই এদের পূর্বসুরী রাও নেই। এদের ভবিষ্যত ও থাকবে না। শুধু থেকে যাবে এক কুড়ি কালে এদের মাধ্যমে এক বিশাল সংখ্যক মানুষের বেড়ে ওঠা । এরা গোল করলে বা সেভ করলে, উইকেট নিলে ছয় মারলে মনে হওয়া মাঠেই আছি-  খেলছি; সেই শৈশব কৈশোর এর কুঁড়ির মাঝে ভার্চুয়ালি স্বপ্নে ঘুরছি। আমরাও খেলছি- বন্ধু চল মুডে।।
কিন্তু সেই অবলম্বন ও কালের নিয়মে থেমে গেলো, পরেও থেমে যাবে, আগেও থেমেছে। আজ থেকে আমরাও অনুধাবন করলাম আরেকটা পার্ট আমরা পেরিয়ে এলাম জীবনের আরেকটু বড়ো হলাম। এইবার সামনের সময় সীমার মধ্যরেখায় এসে গেছি- আর হ্যা, বিদায় নায়করা, শৈশব কৈশোর যুবক এর মধ্যে মধ্যবয়সীর মনে রাজত্ব করা মানুষ গুলো ভালো থাকুক।

বর্ষে  বর্ষে  দলে  দলে
আসে  মাঠতলে
আসে যায় তারা  কলরবে,
কৈশরের কিশলয় পর্ণে  পরিণত হয়
যৌবনের-মধ্যবয়সের বেড়ে ওঠার  গৌরবে ।
ভালোবাসি, কাছে  ডাকি, নামও সব  জেনে  রাখি ,
দেখাশোনা হয় নিতি নিতি,  তারপর ??

একদিন ঘুম ভেঙ্গে দেখি আঙুলের ফাঁকে তোমরা আর নেই।।
(কালিদাস রায় এর ছাত্রদলের থেকে ধার নিতে হলো-)

©️অভ্রজ্যোতি ঘোষ।। ৬ জুলাই ২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"