পাঠ প্রতিক্রিয়া

## পাঠ প্রতিক্রিয়া ১

সৃষ্টি - নাগাসাকি ও এক হাজার কাগজের বক
স্রষ্টা - শাওন
প্রকাশক - The Cafe Table

তিন টে টাইম ফ্রেম কিভাবে সুন্দর ভাবে গাঁথা যায় তার পরিচয় পেলাম আজ দুপুরে। আহা , না- লহ গৌরাঙ্গের নাম দেখিনি এখনো তবে একটা ভালো লেখা পড়ে বেশ ভালো লাগছে ।
দ্য ক্যাফে টেবিল থেকে প্রকাশিত“নাগাসাকি ও এক হাজার কাগজের বক” এর কথা বলছিলাম । লেখিকা শাওন এর এই সৃষ্টি টি মনে থেকে যাবে।
আচ্ছা ,দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অন্তিম যুদ্ধ কোনটা? এতোদিন মনে হোতো হিরোশিমা ও নাগাসাকি তে পারমাণবিক বিস্ফোরণ এই যুদ্ধের সমাপ্তি জাপানের আত্মসমর্পণের মাধ্যমে। কিন্তু সত্যি কি তাই? যদি জানা যায় সবকিছুর শেষেও চার জাপানি সৈনিক দীর্ঘ ৩০ বছর ধরে এক জঙ্গলে বিচ্ছিন্ন থেকে বিশ্বযুদ্ধ চালিয়ে গেছে! - তারা ভেবেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়নি, জাপান হারতে পারেনা! ঠিক এই প্রেক্ষিতে সেই যুদ্ধ চালিয়ে যাওয়া এক সৈনিক এর পত্নীর জবানে এই উপন্যাস টি রচিত। যুদ্ধ শেষ হবার আকুতি নিয়ে গল্প এগিয়ে চলে কালের নিয়মে।আসলে যুদ্ধ শেষ হয়েও হয়না , প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এগিয়ে চলে । এই ভাবে পারমাণবিক বিস্ফোরণ এর ভয়ানক প্রভাব থেকে শুরু করে জাপানি সামুরাই ইতিহাস যেমন এসেছে ঠিক তেমন কলকাতার ৭০ এর দশক কিংবা বর্তমান সময়ের মালা গাঁথাটাও খুব সুচারু ভাবে সম্পন্ন করেছেন লেখিকা।

পুনশ্চ: বছর ভর বেশ কিছু ভালো বই এর সন্ধান পেলাম, সময় সুযোগ মতন এক এক করে পাঠ প্রতিক্রিয়া লেখার চেষ্টা করি এইবার ।

©️অভ্রজ্যোতি ঘোষ। ২৮ ডিসেম্বর ২০২৫


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"