বড় দিনে বাড়িতে বড়দা
বড় দিনে বাড়িতে বড়দা -
আহা ব্যাপার টা আর কিছুই না। মেসি মূর্তি দেখে আমাদের ও ইচ্ছে হোলো কিছু মূর্তি বানাই। আমরা কপি পেস্ট করিনা মেসি ,শুধু অনুপ্রেরণা হলেই খুশী। জানিনা মেসি বড়দিনে কলকাতা বাসী কে বলেছে কিনা - ওরা জানেনা কি ভুল করছে , ওদের ক্ষমা করে দাও, আমি বরং সিংহ দেখতে আম্বানি চিড়িয়াখানা যাই। এদিকে কালান্তরে কলকাতা চিড়িয়াখানার বড় হয়ে যাওয়া সিংহ শাবক দের অনুপ্রেরণায় এমন জোরে ঘরে বল ছুড়ে মেরেছি তাতে হাল্ক এর কোমর ভেঙ্গে খান-খান : সাথে সাথে যদিও বলেছি আই এম নট ট্যারা-"হাতের" রিস্ট !বরং বললাম “কম্পিত তনুদল , ছুড়েছি ক্রিকেট বল , শ্যাম হাল্ক এর কোমর এখন কর্তিত কলা “!
ব্যাস সাথে সাথে সন্ধ্যা রায় আর ব্রুস্লি মিশেলে একটা ককটেল শুরু হোলো- কান্না ক্যারাটের দোল দোলানো পৌষ মাসের ক্যালানো: “আমার হাল্ক কেনো ভেঙ্গেছ উ উ উ সাথে ইয়াআ হুঁ হু “। তখন আর কি রক্ষে করো ভগবান বাঁচাও এই প্রাণ - ইনভেনশন ইস মা মাটি নেসেসিটি- দিলাম অনুপ্রেরণা জুড়ে। কোমর এর উপর সবুজ বল লাগালাম ধরে। - এই দেখ হাল্ক গেছে, রোনাল্ডো এসেছে! যুবভারতীর প্রবেশ পথ থেকে সোজা এখানে ল্যান্ড করিয়েছি। যাই হোক মেসি ভক্ত হলেও রোনাল্ড র প্রতি সম্মান বজায় রেখে শান্ত হয়ে দেখল আর কিছু না বলে চুপ হয়ে গেলো । কে জানে কি বুঝেছে- তবে যা বুঝলাম রোনাল্ডো হিসেবে ভেবে তো নিয়েছে, যাই হোক এমন কি আর মন্দ মূর্তি পেলে?
©️অভ্রজ্যোতি ঘোষ । ২৬ ডিসেম্বর ২০২৫
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন