পাঠ প্রতিক্রিয়া: তৃতীয় পর্ব [লালি, ব্যূহ, নেতাজীর গুপ্তচর, কলিকাতার গুপ্তমঠ]
সদ্য সমাপ্ত বইমেলা থেকে সংগৃহীত আরো কিছু বই এর পরবর্তী পাঠ প্রতিক্রিয়া। এই পর্বে চারটি বিষয় ধরা দিয়েছে ভিন্ন আঙ্গিকে। কিছু বিষয় হয়ত প্রবন্ধের মাধ্যমে গভীর গম্ভীর আলোকপাত করেছে অজানা অন্ধকারে, আবার কিছু বিষয় হয়তো গল্পের মোড়কে পরিবেশিত হয়েছে। এর আগে, শেষপাঠ প্রতিক্রিয়ার বিষয় ছিলো ৯০ এর দশকের কোচিং প্রেমের হারিয়ে যাওয়া ভালোবাসার খোঁজ (রবে নীরবে) ও ৭০ এর দশকের উত্তাল অগ্নিগর্ভ সময়ের নিরিখে শহুরে ভালোবাসার কথা(রক্ত গোলাপ)। তারপর... এইবার একটু এগিয়ে দেখা যাক সত্তরের সেই রক্ত আগুন পরবর্তী তে কিভাবে গ্রামে জঙ্গলে ছড়িয়ে পড়ল জঙ্গল মহলের "লালি" কাহিনীতে লাল রঙের ভালোবাসার রক্ত পলাশে। ষষ্ঠ পাঠপ্রতিক্রিয়া: সৃষ্টি : লালি স্রষ্টা: চন্দন গরাই। প্রকাশক : পঙ্কজকুমার বসাক। জঙ্গল মহলে বঞ্চনা-অত্যাচার-বিদ্রোহ-মাওবাদ এর প্রেক্ষাপটে রচিত ভালোবাসার গল্প লালি; এখানে নিপীড়ন অত্যচার বঞ্চনা সংগ্রাম মিশেছে অসম বয়সী ভালোবাসায় - সাহসী জঙ্গলকন্যার জীবনীশক্তির মাধ্যমে। প্রসঙ্গত উল্লেখ্য এটি "ভৈরব বাঁকির মেয়ের" পরবর্তী অংশ। লেখকের ভাবনার স্পর্শে জল-জঙ্গল-বন্যপ্রাণ সঞ্জিবনী মন্ত্রে জেগে উঠে কল...