"পাঠপ্রতিক্রিয়া বইমেলা সিরিজ: ২০২৪" : প্রথম পর্ব- [ লসাগু গসাগু, ক্যালাইডোস্কোপ,আসুরী]
সারা বছরের রসদ সংগ্রহের মধ্যেই নতুন বই পড়া শুরু হলো। আমার একটা অত্ভুৎ বাতিক বা স্বভাব হোলো বইমেলায় সংগৃহীত নব্য লেখক দের সৃষ্টি একটু আগে পড়ে ফেলা। সানন্দে বলছি: এতো বছরে একবারও আমার সিদ্ধান্তের জন্য হা-হুতাশ করিনি । নতুন মানুষ-নতুন লেখা-নতুন স্রষ্টার সৃষ্টি আমাকে প্রতিবছর সেই বিশ্বাস যোগায়। আবার নতুন এর কাছে ফিরে যাওয়ার আহ্বান জানায়- নতুন ভাবে নব্য জ্ঞানের সন্ধানে। যাই হোক একে একে তিনটি বই এর নাম উল্লেখ করব, না মানে একটু আধটু চেষ্টা করব ক্ষুদ্র স্পর্ধায়।সংক্ষেপে সৃষ্টিকর্তার সৃষ্টি রহস্য স্পর্শ করার প্রচেষ্টা বলা যেতে পারে।একে একে তিনটি বই শেষ করলাম।প্রতিটিই প্রায় একলপ্তে, একটি হাসে- একটি শেখায়- আরেকটি সে মন কে ভাবায়- চলুন শুরু করি তাহলে......... প্রথম পাঠপ্রতিক্রিয়া: সৃষ্টি : লসাগু গসাগু স্রষ্টা: আর যে নীলাঞ্জন প্রকাশক : কচি পাতা প্রকাশন। না নিষেধ করছি, একদম রাতে-রণে-বনে-কালী পুজোর দিন এই বইটা পড়বেন না! কেনো? জিজ্ঞেস করছেন ভালো কথা, আমার উত্তর দেবার একদম দম নেই! কেনো বলুন তো? আচ্ছা লিখেই ফেলি তাহলে- ধরুন আপনি বনে লুকিয়ে আছেন হিংস্র পশুর ভ...