বিএ নির্বাসিত মাস্টার। আদর্শ অনুপ্রেরণা হোক সবার ।।
আচ্ছা টুয়েলভথ ফেল এর শেষের দিকে সেই রোমহর্ষক ইন্টারভিউ এর কথা গুলো মনে পড়ছে? "যদি আমি সিলেক্ট না হই তাহলে গ্রামে ফিরে শিক্ষক হবো, দেশ কে শেখাবো" : এরপরের গল্পটা আমরা জানি কি হয়েছে। কিন্তু যদি বলি সত্যি এরকম একটি ঘটনা আজ থেকে প্রায় একশ দশ বছর আগে ঘটেছিল। না সেই মানুষটি কিন্তু আই পি এস- পুলিশ আধিকারিক কিছুই হননি বা কোনো ইন্টারভিউ দিতেও বসেননি- বরং একটি পরীক্ষা দিতে গিয়ে নির্বাসিত হয়েছিলেন। তারপর? হ্যা, এক বাঙালী ছাপোষা মাস্টার এর বেশে নিজেকে ভাসিয়ে দিয়েছিলেন- সর্বকালের অনুপ্রেরণায় ;শিক্ষক সমাজে এক অনন্য নজির সৃষ্টি করেছিলেন! বুঝতে পারছেন না কে? দেখবেন নাকি অতীত ঘেঁটে?চলুন তাহলে একটু খুঁজেই দেখি: যদি কিছু ছাই চাপা আগুন এর সন্ধান পাওয়া যায় নাকি? ব্যপারটা ঘটেছিল ১৯১৫ সালে - একজন কৃতী ছাত্র তৃতীয় বর্ষের বিএ পরীক্ষায় ভূলবশত পরীক্ষা চলাকালীন বইটি নিজের টেবিলে রেখেই লিখছিলেন-না তিনি কিন্তু খুলেও দেখেননি বইটি বা সেরকম ইচ্চাও ছিলনা তাঁর। কিন্তু বিধিবাম- বিধিনিষেধ উলংঘন হেতু দোষী সাব্যস্ত হলেন এবং সরাসরি বিতাড়িত-নির্বাসিত। তিন বছরের জন্য ফেল! তিনি কি ভেঙ্গে পড়লেন? না একদম না। বরং নিজের...