বহে নিরন্তর অনন্ত শিক্ষাধারা
যে সকল আদর্শ শিক্ষকের চারিত্রিক বৈশিষ্ট্য পাথেয় করে যুগে যুগে প্রণম্য শিক্ষককুল সমাজকে এগিয়ে নিয়ে চলেছেন নিরন্তর ;সেরকমই,কিছু আদর্শ পৌরাণিক শিক্ষক চরিত্র নিয়ে আজকের আলোচনার ক্ষেত্র। বিখ্যাত কিছু শিক্ষা গুরুদের শিক্ষাদানের নৈতিক অব্স্থান। আমাদের দেশে শ্রেষ্ঠ শিক্ষকের স্থানে যদি কোনো চরিত্রকে সন্ধান করি প্রথমেই কোন নাম টা ভেসে ওঠে? আপনি ভাবছেন? ও, খুঁজেও পেয়েছেন। হ্যা, একদম ঠিক ভেবেছেন। সকল গুরুর শ্রেষ্ঠ গুরু হিসাবে অর্জুনের গুরু দ্রোণাচার্য্য ই আমাদের দেশে সর্বজন স্বীকৃত। দ্রোণ একজনকেই সর্বশ্রেষ্ঠ ছাত্র হিসাবে বেছে নিয়েছেন, তাঁকেই সব ঢেলে দিয়েছেন; যেখানে একের পরিবর্তে "তিন" বিখ্যাত ছাত্রের গুরু হিসাবে পরিচিত হবার সম্ভাবনাও ছিল উজ্জ্বলঅরুণ ! তিনি কুরুকুল এর ভবিষ্যত রক্ষার যুক্তির ঢালে- অন্নঋণের দায়ে , বাকি দুই কৃতী সম্ভাবনাময় ছাত্র কে দূরে সরিয়ে দিয়েছেন। তবুও তার বিশেষ কৃতিত্ব তিনি যাকে সর্বশ্রেষ্ঠ তৈরী করবেন ভেবেছিলেন তাঁকেই শেষ ধাপে সসম্মানে উত্তীর্ণ করেছেন। তাহলে একবার টি একটু ভেবে দেখুন এই ধারা কি শিক্ষা দৃষ্টান্ত স্থাপন করলো সমাজে? - "গুরু যে প্রতিষ্ঠানের প্রতিনিধি...