রাণী কাহিনী।
চারদিকে দু:খ-দু:খ রব , দু:খ-স্তুতি-বিদ্বেষ এর মাঝে প্রচারিত-পোস্টিত হচ্ছে ইংল্যন্ডের রাণী আর নেই। এই ভাবে ভাবতে-ভাবতে একজন মানুষের মনে হল আচ্ছা এখন অব্ধি এই জীবনে এই "রাণী" শব্দ টার অবদান কি? না না, কোনো এক রাণী কে নিয়ে এই কাহিনী নয় , বরং টুকরো টুকরো ঘটনায় রাণীর প্রভাব রয়েছে জীবনে। আসুন দেখি একবার ঘুরে ফিরে সেই রাণী কাহিনী। একদম ছোট্ট অব্স্থায় দুই-তিন রকমের রাণী মা এলো সেই শিশুর জীবনে। সুয়োরাণী- দুয়োরাণী আর লাল কমল নীল কমলের রাক্ষসী রাণী! এদের তিন জন তিন রকমের ছবি ধরা পড়ল শিশু মনে। সুয়োরাণী সুখে থাকে, না চাইতেই সব কিছু পেয়ে যায় আর সুযোগ পেলেই দুয়োরাণী কে সারপ্রাইজ টেস্ট এর সামনে ফেলে দেয়। ওদিকে দুয়ো রাণী দায়িত্ব নিয়ে ভালো ভাবে জেনে-বুঝে সেই সারপ্রাইজ টেস্টে ভূল উত্তর খাতায় লিখে আসে আর তারপরে কেঁদে কেটে বেড়ায়, শেষে দুই তিন বার পরীক্ষায় অকৃতকার্য হয়ে নির্বাসিত হয়। এরপর দুম করে তার সন্তান-সন্ততি রা এসে যায় (ছোটরা জীববিজ্ঞান বুঝবে না তাই আপেল-মিষ্টি-পায়েস খেলেই ছোট্ট সোনার চাঁদ এসে যায়)। যাইহোক ছোট্ট ছেলে মেয়েরা অনেক কষ্টে বড় হয়ে মায়ের দু:খ ঘোচায়, আবার রাজপ্রাসাদে ফিরে যায়। এ...