চেনা অচেনা অরুণাচলে পর্ব- ১
লামা পর্ব- ক। ছোট্ট লামা পাঠ শেষে ফিরে আসে,খেলে আর ছোটে খ । পাঠ শেষে ফিরে আসে লামা সবে দলে দলে, সেদিনের মতো বিদ্যালয়ের পাঠ শেষ, ফিরে চলে আসে মঠে। গ। গভীর গম্ভীর আলোচনায় মগ্ন দুই মন ঘ। কাননে কুসুমকলি সকল ই ফুটিল ঙ। তাওয়াং বৌদ্ধ স্কুল- লামা রা এখানে পড়াশুনা করে আগের পর্বে বৌদ্ধ দেব দেবী দর্শন তো হোলো, কিন্তু মানুষ কোথায়? মানুষ ই তো, দেব, দেবী, দৈত্য,রাক্ষস, খোক্কস ,পুরাণ , পুজো, রীতিনীতি তৈরী করে। চলুন এবার অরুণাচল এর প্রধান দুই মানব বৈচিত্রের দিকে একটু নজর দেই। আজকে একবার ঘুরে দেখি লামা দের বিষয় - বম্বডিলা আর তাওয়াং দুই মনেস্ট্রি তেই দেখেছি ক্ষুদে লামা দের। তারা পড়ছে, খেলছে , হুটোপুটিও করছে একদম ক্ষুদে গুলো। তখন মনে প্রশ্ন জাগলো এই ছোট বয়সে এদের পরিবার থেকে দূরে কেন সরিয়ে দেওয়া হয়েছে, এতে পরিবার এর কি ভূমিকা, বৌদ্ধ সমাজের কি ভূমিকা, এঁরা চাইলে কি আবার গৃহী দুনিয়াতে ফিরতে পারে? লোকাল কিছু মানুষের থেকে আর এদিক সেদিক নেট খূঁজে যা বুঝলাম এই লামা হবার প্রক্রিয়া টাও বৌদ্ধ ধর্মের মতোই সহজ সরল মধ্যম পর্যায়ের। যাওয়া আসার সুয...