অলিন্দের আলোয় ৮ই ডিসেম্বর
আজকে বৃষ্টিস্নাত আকাশভারের আবহে দিনটা অতিক্রান্ত হোলো কালচে আঁধারের দরজায় কড়া নেড়ে। নিন্মচাপের অকাল বর্ষণে ফসলভাসি কৃষক এর বুকফেটে ছিটকে বেরিয়ে আসা আর্তনাদের ধোঁয়াশার চাদরে মুড়ে সেই বিশেষ দিনটাতে প্রবেশ করছি সবাই; কালের নিয়মে ক্যালেন্ডারে আগামীকাল ৮ ই ডিসেম্বর! আচ্ছা,কি হয়েছিল বলুন তো ৮ই ডিসেম্বর ? হয়ত অনেক অনেক কিছুই হয়েছে বছর বছর ধরে। তবুও তার মধ্যে একটি ঘটনা ধ্রুবতারার মতন উজ্জ্বলরূপে সসস্মানে বিরাজমান। তাহলে চলুন, সময়ের সরণি ধরে একটু-আধটু করে প্রায় ৯৩ বছর পিছিয়ে যাই। আস্তে আস্তে পিছনের টাইম ট্রাভেলে তাকিয়ে দেখি কি এমন ঘটনা- ১৯৩০ এর অন্তিম মাসে দেশ সাক্ষী হয়েছিল সেই অভূতপূর্ব ঘটনার- অগ্নিযুগের ফাইনাল! অনুভবে-গৌরবে-শৌর্যে উদ্ভাসিত বিপ্লবের সেই পর্যায়ের অন্তিম মহাযুদ্ধ! যদিও ১৯৩০ সালটাই ইংরেজদের জন্য সম্পূর্ণ রূপে বেসামাল ছিল। তৎকালীন ব্রিটিশ সরকার ভাবতেও পারেনি ঐ বছর এমন দুটি ঘটনা ঘটবে যা তাদের অস্তিত্ব কেই বিশাল প্রশ্ন চিহ্ন এর সন্মুখে দাড় করিয়ে দেবে! প্রথম টি ছিল- ১৮ই এপ্রিল ১৯৩০, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার দখল- বৃটিশ দের বিরূদ্ধে জালালাবাদের যুদ...