লগিং অফ, "আর কেউ পাবেনা, পাবে না, পাবে না! আমাকে আর পাবে না।"
লগিং অফ, "আর কেউ পাবেনা, পাবে না, পাবে না! আমাকে আর পাবে না।" ইমেল টা টুপ করে ঝেড়েফেলে চুপচাপ নিজের ডেস্ক ছেড়ে এক্সিট গেটের দিকে এগিয়ে চলল বিশ্ব। যাওয়ার পথে ঝকঝকে "অমরাবতী" কেবিন থেকে ইন্দ্র দার বজ্র এপ্লিকেশনের নিওনের বিজ্ঞাপনের আলোটা শেষবারের মতন মুখের উপর ছিটকে এসে পড়ল। এতদিনের চেনাজানা যাওয়া-আসার পথটা ছেড়ে মোবাইল টা সাইলেন্টে রেখে ধীরে ধীরে বিশ্বে অন্তর্লীন হোলো "বিশ্ব"। ওদিকে লাঞ্চের শেষে মৃদুমন্দ্র গজেন্দ্র গতিতে হেলেদুলে ডেস্কে পৌছে গেছে অফিসকুল। আলগোছে কম্পিউটর স্ক্রিনের প্রথম ইমেল দেখেই সবার চক্ষু চড়কগাছ! ভেসে উঠেছে, সাবজেক্ট লাইন : বিদায় বন্ধু , ইমেল সেন্ড ফ্রম বিশ্ব। প্রিয় বন্ধুরা, বিদায়। হ্যা এই হতচকিত ও আচম্বিত বার্তায় হয়ত তোমরা উদ্বেলিত, তবুও আমাকে চলে যেতেই হোতো। তোমরা জানতে চাইছ কেন? কি এমন ঘটলো যে এই বিচ্ছেদ সিদ্ধান্ত নিতে হোলো? হমম, আসলে নিতে বাধ্য হলাম। কেন বাধ্য হলাম? বিস্মিত হচ্ছো বন্ধুরা! আচ্ছা জল্পনার নিরসন করেই বলছি। এই তথ্যপ্রযুক্তি অফিস খোলার প্রথম দিন থেকে এক একটি কাজে নিজেকে সম্পূর্ণ নি...