পোস্টগুলি

ব্যক্তি সামাজিক লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

এই শ্রাবণ ধুয়ে দিক যত মলিন কর্দম। মাতৃভাষার বর্ষণে মন আজ স্নিগ্ধ নরম।।

ছবি
আজ ১৪৩০ বাইশে শ্রাবণ, বাইরে থেকে থেকেই বৃষ্টি হচ্ছে। আর মনের মধ্যে চিন্তা গুলো কেমন এদিক সেদিক দৌড়চ্ছে। হঠাৎ দেখলাম সামনের বকুল গাছটার ভেজা ডালে তিনটে শালিখ ভিজছে- এই বৃষ্টিতে ওদের ঝগড়া আজকের মতন বন্ধ। চুপচাপ টুপটাপ শব্দ শুনছে,কেউ কিন্তু উড়ে যাচ্ছে না ভেজা বাসা ছেড়ে। আজ মনে হয় সকাল থেকে বৃষ্টি হবার দরুণ খাদ্যের সন্ধানেও এগোতে পারল না। তবুও কি ব্যাপার? আজ তিনটে শালিক ঝগড়া করল না কেন? কেন ওরা হারিয়ে গেল না এই বকুল ডালের থেকে? এই সব না হন্যতের কথা ভাবতে ভাবতেই অপুর সংসারে সৌমিত্রর সেই সংলাপ টা মনে পড়ছে: "সেটাই শেষ কথা না! তার অভাব মিটছে না , তার দারিদ্র্য যাচ্ছে না, তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে বাঁচতে চাইছে সে বলছে বাঁচার মধ্যেই সার্থকতা- বাঁচার মধ্যেই আনন্দ ...  আচ্ছা,আপাত দৃষ্টিতে মনে হোলো এটি যুবক শ্রেণীর মনের চিরন্তন কথা। কিন্তু কথা গুলো কি শুধুমাত্র একটা নির্দিষ্ট বয়সের মধ্যেই সীমাবদ্ধ? নাকি এটি একটি জাতির  ভিতর থেকে বেরিয়ে আসা - আশার ভাষা- অশনি সংকেত থেকে উদ্ধারের নেশা ! এই আবেশ-অনুভূতি অবশ্য বাঙালীর চিরকালীন একান্ত আপন। চরম দুর্দিনেও জাতিটা কিভাবে এতটা আশাবাদী হত...