গুরু ভার ,ছাত্র মাঝে প্রকাশিত আলোক পূর্ণিমা র।।
"স্যর আপনি সত্যি চলে যাবেন আমাদের ছেড়ে?" - হতাশ সুরে ক্লাস টিচার অজয় স্যর কে উদ্দেশ্য করে বলে উঠল পল্লব। স্কুলছুটির পর স্কুলের গেটের বাইরে স্যর এর সাথে দেখা হোলো অবশেষে। বদলীর নির্দেশিকা সূত্রে অন্য স্কুলে চলে যেতে হচ্ছে অজয় ব্যানার্জি কে। শেষবারের মতোন জীবনের প্রথম কর্মক্ষেত্র প্রথম স্কুল থেকে বেরিয়েই ক্লাস নাইন এর পল্লবের সাথে দেখা হয়ে গেলো। পল্লব হয়তো অপেক্ষা করছিলো।এমনিতে ছেলেটা চুপচাপ ,কিন্তু বেশ বুদ্ধিমান-ধীর-স্থির; ক্লাসে প্রথম হয় নিয়মিত। ছেলেটা সত্যি কষ্ট পাচ্ছে, তাই নিভৃতে দেখা করবে বলে দাড়িয়ে আছে। অজয় এগিয়ে মাথায় হাত বুলিয়ে পল্লব কে বললো- "কি করবো বল সরকারী নির্দেশ। আমার ইচ্ছে থাকলেও উপায় নেই।" - আরো কিছু বলতে উদ্যত হয়েও থমকে যেতে হোলো অজয় কে - দেখতে পেলো হন্তদন্ত হয়ে বিপ্লব দৌড়ে আসছে ওদের দিকেই। এই আরেকটা ছেলে- সর্বদা বনবন করে ঘুরে চলেছে, পড়াশুনায় ভালোই ,প্রথম না হলেও দুই থেকে পাঁচ এর মধ্যে ঘোরে। কখনো সখনো আবার দশের বাইরেও চলে যায়। কিন্তু ক্লাসের মধ্যে সব বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, হ্যা মারপিট ও করে আবার ক্লাস মনিটর এর গুরু দায়িত্বভার ও ওর ই কাঁধে। যা...