তথ্যপ্রযুক্তির সংসার।।(পর্ব ২ : পর্ব এক এর লিঙ্ক গল্পে)
প্রথম পর্ব পূর্ববর্তী পর্বে বলেছিলাম তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে - ভগীরথ এর মর্ত্যধামে গঙ্গা অবতরণের মতন; "প্রজেক্ট" নামক কর্মকাণ্ডকে সংস্থায় নিয়ে আসার কাহিনী। তা, প্রজেক্ট তো এসে গেল! কিম্তু এইবার এই বিশাল কর্মকাণ্ড কি ভাবে শুরু হবে বলুন তো? চারদিকে সেই বার্তা রটে গেল ক্রমে। স্ক্র্যচ থেকে একটি কর্মশুরু হবে এবারে।। প্রথমেই, এই বিশাল কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য একটি দলের প্রয়োজন। খোঁজ খোঁজ , কি-কি কাজ করতে হবে তার জন্য কিছু বিশেষ ধরনের মানুষ খোঁজা হয়। না-না, গুরুগম্ভীর নামের আড়ালে আমরা এদের চিনব না। বরং দেখব আর বুঝব এই ভূমিকা গুলো, এই চরিত্র গুলো আমাদের খুব চেনা, খুব আপন। বিশ্বাস হচ্ছে না! চলুন দেখি। প্রজেক্টে প্রথমেই আসবেন এমন এক ব্যক্তিত্ব যে সব বিষয়ে স্থির, প্রশ্ন করুন স্থির - কোড চালাতে বলুন স্থির। তিনি সদা নির্বিকার নিত্যানন্দ, কোনো বিষয়ে হেলদোল নেই। তিনি হলেন প্রজেক্ট এর বড়দা। দিনান্তে, তার হাত দিয়েই ধর্মরাজ্য স্থাপনের মতন স্টেটাস বার্তা দিকে দিকে প্রচারিত হয়। দিনের সব বিষয়-আশয় গম্ভীর বেজায়, খাটনি তে দিন কেটে যায়: লেখা একটা সুন্দর বার্তা উপর মহলে ও ক্লায়েন্ট এর কাছে ...