বিড়ম্বনায় বিরিয়ানি।।
"আজ রাতে আর অন্য কিছু নয়, বিরিয়ানি ছাড়া আজ আমি অন্য কিছু মুখে তুলছি না।" পরিবারের সবাইকে উদ্দেশ্য করে বলল রনি । সাথেসাথে রনির মা নয়না দেবী বিস্ফোরিত নয়নে রনির দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন: মজা পেয়েছিস? সারা সকাল ধরে আমি আর বৌমা খেটেখুটে তোদের সবার জন্য চর্বচোষ্য তৈরী করলাম আর এখন বলছিস রাতে খাবি না!! আজ ঐ মতলব একদম নয় । যা হয়েছে খেয়ে উদ্ধার করো আমাকে! রনি একটু থতমত খেয়ে বলল আরে যা রান্না করেছ ফ্রিজে তুলে দাওনা মা। আজকে বিরিয়ানি ভোজনের অভিলাশ হয়েছে। দাড়াও তাহলে, গণতান্ত্রিক মতে জিজ্ঞাসা করি কে কে বিরিয়ানির পক্ষে : "সোমা তুমি কি বিরিয়ানিখেতে চাও ? এই রন্টি তুই বল। আমার ছোট্ট রাতুলসোনা তুমিও একটু খাবে নাকি সোনবাবা? আর বাবা আজ রাতে খেয়েই দেখো একদিন। মা, চলো সবাই মিলেই খাই। " রনির স্ত্রী সোমা সাথেসাথে বলল এই তো সেদিন বাড়িতে বিরিয়ানি রান্না করলাম আজকেই আবার খেতে হবে ? চকিতে নয়না দেবী বুঝে গেল এই ভোট টা নিজের দিকে টেনে নিতে পারবেন। কুণ্ঠিত কণ্ঠে বললেন: "এই দ্যাখ সোমাও খেতে চাইছেনা আজকে, হ্যা ঠিকই তো বলেছে বাইরের কি ছাইপাশ দেবে না দেবে তার থেকে পরে একদিন বাড়িতেই আ...