পোস্টগুলি

খেলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ব্যক্তিত্ব লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

"শেষ জয়ে যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া।"

ছবি
মানুষের দুঃখে কাঁদতে পারার মধ্যে যে আনন্দ আছে, তা অপু সেই প্রথম উপলব্ধি করল .... - কই আপনি তো কাদলেন না, কেন্? আপনি নীরবে আবার হাসলেন! সেই হাসিটা : ২০১৯ এর রানার্স হয়ে হেসেছিলেন! প্রতিবারই এইভাবে ম্লান হেসে কিছু শিখিয়ে চলে যান। কিন্তু সত্যি চলে যান কি? কি জানি! হেরে যাওয়ার হাসি কি জেতে কখনো কাঙ্খিত অভীষ্ট ? ভেবে দেখুন আজ, হয়ত আমরা জিতেছি, বিরাট রেকর্ড করেছে, শামিও আগুন ছড়িয়ে দিয়েছে। কিন্তু ভেবে দেখুন তো পাঠক বন্ধু, এই মানুষ টা যতক্ষণ ক্রিজে ছিল আমরা কি ভাবছিলাম? উনি কিন্তু  ভারতীয় বোলিংকে এই বিশ্বকাপে প্রথম বারের মতন অনুশাসন পর্বের দরজায় দাড় করিয়ে দিয়েছিলেন- কঠিনতম পরীক্ষার সন্মুখে। ভারতের জয়ের পথে প্রধান অন্তরায় হয়ে। কর্ণের মতন, কুরুক্ষেত্র প্রতিদ্বন্দীতার শেষ আশা ভরসা হয়ে। হয়ত দুর্ভাগ্য, বিশ্বকাপ স্পর্শ করতে পারলেন না খেলোয়াড় হিসাবে। কিন্তু তিনি,কেন উইলিয়ামসন থেকে যাবেন হৃদয়ে, একজন নিপাট ভদ্রতার প্রতিচ্ছবি হয়ে । বিপক্ষ নায়ক রেকর্ড করলেও অভিনন্দন বয়ে যাবে নিরলস ভাবে তার হাসি-হাসি মুখে। কোহলি রেকর্ড করছেন তিনি উত্সাহ দিচ্ছেন, এই ছবি গুলো সুখস্মৃতির পাথেয়। আচ্ছা, অজি স্লেজিং এ...