পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

উঠল বাই তো?ঝুলন সাজাই ।

ছবি
উঠল বাই তো? ঝুলন সাজাই । ব্যাপারটা হচ্ছে ঝুলন , এতো যুগ বাড়ির বাবা মা কাকাই দের গল্পে ঘুরে বেড়াত। “জানিস আমরা ছোটবেলায় মেলার পুতুল গুলো দিয়ে এরকম ওরকম সাজাতাম”, “বন্ধুরামিলে মিশে করতাম”। এতযুগ ধরে বছর বছর এই গল্প শুনে তার আজ ইচ্ছে হোলো চলো ঝুলন সাজাই।  বললাম- আরে ঝুলন তো সেই রবিবার থেকে শুরু হয়েছে। আজ সাজালে অনেক গুলো দিন তো মিস করে ফেললি। - মানে ওই আর কি, অভিভাবক সুলভ কোনও কাজে হ্যাঁচকা টানের বড় বদ অভ্যেস! আজ আপাতত মোবাইল ছেড়ে আপন মনে সাজালো একে একে। একা হাতে সামলেছে, তবে ওই আর কি বড়দিনের গাছ দিয়েদিয়েছে রাধাকৃষ্ণের সামনে- যাই হোক কৃষ্টে আর খ্রিষ্টে তফাত নাই রে ভাই! ২৬ আগস্ট ২০২৬ ঝুলন এর প্রথম পদক্ষেপে দশাবতার কার্ড, প্রথম পদক্ষেপ মানে সিঁড়ির প্রথম ধাপে রেখেছে দশ অবতার কে। যা বুঝলাম ঝুলন এর প্রথম দুই স্টেপে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেছে । ওই আর কি দশবতার কে সামলে যদি বা কেউ ঢুকতে যায় ইন্ডিয়ান সৈন্য দের দেখতে পাবে ! পাশে কাশ্মীর এর শিকারা! কাশ্মীর ভ্রমণ কালে একসাথে সুন্দর আর সৈন্য দুটোই দেখেছে বছর চার আগে! সেটাই ভেসে উঠেছে। তারপর ন...

তবুও কৃষ্ণ কে আসতে হয়- একটা কুরুক্ষেত্রের জন্য!

তিনি যখন জন্ম গ্রহণ করছেন তখন সে রাতে জন্মানো আরেক শিশু কন্যা সেই মুহূর্তেই জীবনের শেষ প্রহর গুণছে। একজন বাঁচবে একজন মরবে। আহা শুধু একজন? একটু ভেবে দেখুন - নারী পুরুষ এর দ্বন্দ্ব সরিয়ে সেখানে প্রকাশ পাবে এক অন্য  রূপ! আগে ছয় পর্যায়ে ছয় জন চলে গেছে, তারাও পুরুষ ছিল; সেই দিন আরেক নারীও চলে গেল- আসলে সাত টা প্রাণ চলে গেল এক অন্যায় অত্যাচারীর হাতে। সেই অত্যাচারী সাজাও পেলো,  তিনি বড়ো হয়ে সেই অত্যাচারের শিকড় উপড়ে দিলেন, তারপর? না গল্প শেষ নয়- আরেকটু চলুক গল্প? এবার ফিরে দেখাযাক সেই মানুষ টার সেই জন্মে সব থেকে বড়ো রাজনৈতিক কূটনীতি লড়াই যার বিরুদ্ধে বিপরীতে লড়েছিল, সেই লোকটার বৃত্তান্তে- শকুনি। সে ছিল পরিবারের সবার ছোট ভাই, তার বোন কে জোর করে এক জন্মান্ধের সাথে বিয়ে দেওয়া হোলো, প্রতিবাদ করায় পিতা সহ বাকি নিরানব্বই ভাই কে কারাগারে নিক্ষেপ করা হোলো - এক মানুষ সমান খাবার দেওয়া হোলো একশ এক জন কে, পিতা সহ বাকি নিরানব্বই জন সেই খাদ্য ছোট ভাইকে খাইয়ে নিজেরা শেষ হয়ে গেল, ছোট ভাই পরিবারে ঘটে যাওয়া একের পর এক অন্যায়ের প্রতিবাদে কুরু বংশ ধ্বংস করবে শপথ গ্রহণ করলো। আচ্ছা তার বিরুদ্ধে এই অন্যায় ট...