উঠল বাই তো?ঝুলন সাজাই ।

উঠল বাই তো?
ঝুলন সাজাই ।

ব্যাপারটা হচ্ছে ঝুলন , এতো যুগ বাড়ির বাবা মা কাকাই দের গল্পে ঘুরে বেড়াত। “জানিস আমরা ছোটবেলায় মেলার পুতুল গুলো দিয়ে এরকম ওরকম সাজাতাম”, “বন্ধুরামিলে মিশে করতাম”। এতযুগ ধরে বছর বছর এই গল্প শুনে তার আজ ইচ্ছে হোলো চলো ঝুলন সাজাই। 
বললাম- আরে ঝুলন তো সেই রবিবার থেকে শুরু হয়েছে। আজ সাজালে অনেক গুলো দিন তো মিস করে ফেললি। - মানে ওই আর কি, অভিভাবক সুলভ কোনও কাজে হ্যাঁচকা টানের বড় বদ অভ্যেস! আজ আপাতত মোবাইল ছেড়ে আপন মনে সাজালো একে একে। একা হাতে সামলেছে, তবে ওই আর কি বড়দিনের গাছ দিয়েদিয়েছে রাধাকৃষ্ণের সামনে- যাই হোক কৃষ্টে আর খ্রিষ্টে তফাত নাই রে ভাই!

২৬ আগস্ট ২০২৬

ঝুলন এর প্রথম পদক্ষেপে দশাবতার কার্ড, প্রথম পদক্ষেপ মানে সিঁড়ির প্রথম ধাপে রেখেছে দশ অবতার কে।
যা বুঝলাম ঝুলন এর প্রথম দুই স্টেপে প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করেছে । ওই আর কি দশবতার কে সামলে যদি বা কেউ ঢুকতে যায় ইন্ডিয়ান সৈন্য দের দেখতে পাবে ! পাশে কাশ্মীর এর শিকারা! কাশ্মীর ভ্রমণ কালে একসাথে সুন্দর আর সৈন্য দুটোই দেখেছে বছর চার আগে! সেটাই ভেসে উঠেছে।
তারপর না যুদ্ধ প্রতিরোধ সেরে এবার হাসাহাসি, মজা দরকার জীবনে। যাক সেটা নেক্সট প্রায়রিটি, এনজয়!

আদিবাসী দের দিয়ে নেক্সট লেভেল ঝুলন সজ্জা। এটা দেখে মন থেকে ভালো লেগেছে। এটা নিজের থেকে বুঝেছে সেটা ভালো, যা বুঝেছে সেটা এক ভবিষ্যৎ এর আশা!
পরের স্টেজে একমাত্র ড্রাগন , স্পাইডার ম্যান ছাড়া একটাকেও আমি চিনি না- এটা জেনারেশন গ্যাপ!
 পরের ধাপে পশু পাখি রাও প্রায়রিটি পেয়েছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

বড় দিনে বাড়িতে বড়দা