"তথ্যপ্রযুক্তি আর বিয়ের সম্বন্ধ"
এ আবার কি বিষয়!!! কোথায় এক গোমড়া মুখো গুরুগম্ভীর প্রযুক্তির আলোচনা আর কোথায় এক আনন্দ উৎসব,দুটি মন দুটি প্রাণের মিলন , দুই পরিবার এর "হাম সাথ সাথ হ্যয়" এর সূচনা। এই দুটো কি কখনো এক আসনে বসতে পারে নাকি! অসম্ভব ব্যাপার তো এটা। কিন্তু একটু তলিয়ে দেখলে দেখবেন তথ্যপ্রযুক্তি ও বিয়ের সাদৃশ্য সত্যিই অপূর্ব। কিন্তু কি ভাবে? না না, আলোচনা একদমই গুরুগম্ভীর ভাবে এগোবে না। এই বিবরণ হবে মাধ্যমিকে কূনোব্যাঙ এর পৌষ্টিক তন্ত্রের একটি সচিত্র বিবরণ এর ন্যায় স্বচ্ছ। আচ্ছা বিয়ের জন্য প্রথমেই কি করতে হয় বলুন তো? পূর্বরাগ থাকলে প্রণয় নিবেদন আর তা না হলে পাত্রপাত্রীর সন্ধান। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও একদম এক ব্যাপার। তথ্যপ্রযুক্তি তে প্রধান বিষয় হল প্রজেক্ট এবং এই প্রজেক্ট কে ঘরে নিয়ে আসা হয় নববধূর মতন, পর্যায় গুলো একটু উন্মোচন করলেই সম্পূর্ণ বুঝে যাবেন। শুধু এক্ষেত্রে পাত্র ছাদনা তলাতেই প্রথম নববধু কে দেখে, অনেকটা ১৮০০ শতকের বঙ্গ সমাজের মতন: বাবার পছন্দ করা পাত্রী কে বিবাহ বাসরে দর্শন। প্রথমেই ক্লায়েন্ট বিবাহযোগ্যার গুরুজনদের মতন বিজ্ঞপন দিয়ে একটি চিঠি পাঠায় যে একটি সুলক্ষণা তনয়া স্বরূপ সম্ভাব...