পাঠ প্রতিক্রিয়া- সহজ গোঁসাই
পাঠ প্রতিক্রিয়া- সহজ গোঁসাই স্রষ্টা- তাপস রায় প্রকাশক- পত্রপাঠ প্রকাশনী Samrat Hui শ্রীচৈতন্য পরবর্তী বাংলায় বৈষ্ণব প্রভাব এবং সেই সময়ের প্রেক্ষিতে বিভিন্ন বিষয় গুলির সুন্দর একটি উপস্থাপন এই কাহিনী। সময় কাল পঞ্চদশ শতক এর পর, চৈতন্য দেব নেই - নিত্যানন্দের অন্তিম কাল সমাগত, এই প্রেক্ষাপটে বৈষ্ণব নায়ক হিসেবে নিত্যানন্দ পুত্র বীরভদ্র এর প্রকাশ। যদিও বাহ্যিক ভাবে বীরভদ্র প্রভাব বিস্তার করলেও তাঁর মধ্যে চৈতন্যদেবের এক অপ্রকাশিত প্রভাব জাগ্রত হয়। সেইসময়ে মুসলিম এবং হিন্দু ব্রাহ্মণ্যবাদ যখন বৌদ্ধ দের দুই দিক থেকে নিষ্পেষণ করছে ঠিক সেই সময়ে বীরভদ্র সেই অসহায় বৌদ্ধ দের উদ্ধারে অবতীর্ণ হয়। যদিও নিজে বিচলিত, অন্য ধর্ম কে সরিয়ে নিজ ধর্ম মাহাত্ম্য প্রতিষ্ঠা তার কাছে গরিমার বিষয় নয়। বীরভদ্রের ইচ্ছা জাগে সব ধর্মই থাকুক আপন মতে, মিলে মিশে। সেই পথে চলতে গিয়েই বৌদ্ধ বজ্রযান প্রভাবে দেখা মেলে চৈতন্যের সাথেই হারিয়ে যাওয়া এক সহজ পথের- সহজিয়া পন্থা।। অনেক স্থানে হাইপথেটিকিকল ভাবে আলোচিত হয়েছিল শ্রী চৈতন্যের সহজিয়া প্রেম এর কথা - কিন্তু এই উপন্যাসে দেখলাম সেই পন্থা কিভাবে বাংলায় বৈষ...