মাদার ইন্ডিয়া র ভালোবাসা অকৃত্রিম।একসাথে ভালোবাসা পেলো নীরজ-নাদীম।।
মাদার ইন্ডিয়া র ভালোবাসা অকৃত্রিম।
একসাথে ভালোবাসা পেলো নীরজ-নাদীম।।
গভীর রাত অব্ধি ইন্ডিয়া-পাকিস্তান দ্বৈরথ দেখে নাদীম-নীরজ এর লড়াই উপভোগ করে সকালে ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি একি! এ যে চির শাশ্বত মাতৃবাণী! "আমি সৎ এর ও মা অসৎ এর ও মা"- এর মতো স্নেহ মিশ্রিত বাণী উচ্চারিত নীরজ এর মা এর মুখ থেকে-
"আমি নীরজ এর গর্বে গর্বিত মা, আমি নদীম এর গর্বে গর্বিত মা"!!! গভীর রাতের অগভীর স্বপ্নভঙ্গ থেকে জেগে উঠে মাতৃ কুলের এই বার্তা টা দেখে মনটা আরেকটা অবাস্তব স্বপ্ন দেখতে চাইছে-
১। নীরজ নদীম এক মায়ের হয়ে অলিম্পিকে নেমেছে।
২। আক্রম, শচীন,কপিলদেব, ইমরান,সুনীল গভস্কর, ইঞ্জি, ধোনি, মিশ্বা, হরভজন, সাকলিন,গম্ভীর,আফ্রিদি, কোহলি,আমির, রোহিত, শাহিন এক সাথে বিশ্বকাপের পর বিশ্বকাপ জিতছে।
৩। মিলখা সিং কে দৌড়ে সঙ্গত দিচ্ছে আবদুল খালিক।
৪। অলিম্পিকে গোল্ড ৯ এর বেশী হয়ে গেছে। কবীর খান কে কেউ বাদ দিচ্ছে না দল থেকে।
- গরম চা এর স্পর্শে হঠাৎ কল্পরাজ্য ভেঙ্গে গেলো! বাস্তব স্পষ্ট হোলো। মোবাইল এর ক্যলেন্ডার জানান দিয়ে গেল এটা আগস্ট মাস। চা পানের সময়ে খেয়াল হোলো, ও হ্যা সামনের সপ্তাহে ১৫ ই আগস্ট একটা ছুটির দিন আছে বটে।
দুই ভাই এর আলাদা ভাবে আনন্দ করার দিন- একদিনের এদিক ওদিকে করবে আনন্দ দুই পার, মাঝে কাঁটাতার। সংসার তো ৪৭ এই ভেঙ্গে দিয়ে গেছে সাত সাগর পার করে আসা বণিক রাজ।
তবুও মনে হয় .যদি না ভাঙ্গতো! এরকম কল্পনা তো বাস্তব হতেই পারতো, হয়তো! অনেক হিংসা হয়তো হোতো না। অনেক ভালবাসা নিয়ে মাদার ইন্ডিয়া গান গাইত-"পাঞ্জাব -সিন্ধ -গুজরাট -মারাঠা -দ্রাবিড়-উৎকল-বঙ্গ-বিন্ধ্য-হিমাচল"।
কিন্তু যা ভেঙ্গে গেছে তা কি আর জোড়া লাগে?
"অনেকটা পথ পেরিয়ে এসেছি ,
দুই দেশ যেন হয়ে গেছি আজ অচেনা।
স্বপ্নেরা তবু ছুতে চায়!
বাস্তবে দাড়িয়ে মন করে হায় হায়।
যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক,
সব পেলে নষ্ট জীবন"।।
©️অভ্রজ্যোতি ঘোষ। ৯ই আগস্ট, ২০২৪।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন