g এর মান : "গল্প হলেও সত্যি"!

সেই ছোট্ট g টার কথা মনে আছে আপনাদের?  সেই যে ক্লাস সেভেন এইট থেকে যার সাথে পরিচয়  হয়েছিল- মাঝে কয়েক বছর হয়ত নিরুদ্দেশ ছিল- যাক, তাকে আজ আবার খুঁজে পাওয়া গেলো- অনেকদিন পরে সে পুনরায় মনের মানে ফিরে এলো। আসলে বেশ কয়েক বছর- থুড়ি যুগ ধরেই দেখছিলাম দাক্ষিণাত্য বাতাসে g এর মান ট্রেন্ডস টু জিরো: ফলে চিল ওড়ে- পক্ষী ওড়ে করে হিরোর ছোট্ট টোকায় সিনেমার ভিলেনও ওড়ে! ওহ, এইবার আপনি নিশ্চয়ই বুঝেগেছেন সেই g এর পরিচয়; ভৌতবিজ্ঞান-পদার্থবিদ্যায় নিউটনের অনুপ্রেরণায় বিরাজমান সেই অভিকর্ষজ ত্বরণের কথাই বলছিলাম ছোট্ট জি এর নামে - পৃথিবী যে শক্তি হারে আমাদের নিজের বাস্তবের মাটিতে টেনে রাখে সেইটাই যেন ফিরে পেলাম আজ ।

কিভাবে?
ঐ যে ডাঙ্কি দেখতে বসেই অনুধাবন করলাম g এর মান আবার ৯.৮১ এর আশেপাশেই ফিরে আসেছে: গল্পের গরু ঘাস ই খাচ্ছে; নারকেল বা বট গাছের মাথায় বসে নেই।
না , আজকে কোনো মানুষই আরশোলার মতন স্বল্প উড়ে ডিগবাজি খাচ্ছে না; বরং উপলব্ধি করলাম একটা হারিয়ে যাওয়া বাস্তব অতীত সত্য ঘটনায় ভর করে ফিনিক্স পক্ষীর মতন ভেসে উঠছে: গল্প নির্ভর চিত্রনাট্য । আজও যেমন
থ্রি ইডিয়টস-লক্ষ্য-লগান-স্বদেশ-পিকে-মাই নেম ইস খান র মতন সিনেমাগুলি পরিবর্তন শীল অস্থির মনের রিমোট সঞ্চারণ কে হঠাৎ স্তব্ধ করে সেই মুহূর্ত গুলো অভিনয়ের বাস্তবায়নের আবেশে স্থিরভাবে দেখতে বাধ্য করে সেই লিস্টে নতুন সংযোজন হোলো "ডাঙ্কি"। বাঁচার তাগিদে রণে-বনে-কৌশলে যেন-তেন-প্রকরণে বিদেশে পড়ি দেবার মরিয়া বাস্তব প্রচেষ্টার সাথে প্রদীপ নেভার আগে দেশে ফেরার চরম আকুতি মিলে মিশে একাকার। অভিনয়ের বাস্তবায়নে শাহরুখ খান স্টার নায়ক এর থেকেও অনেক বেশী গল্পের চরিত্র হয়ে উঠেছে, বাকিরাও যোগ্য সঙ্গত দিয়েছে পাল্লা দিয়ে। আর, ভি কি কৌশল যেন দিন দিন আরো কুশলী অভিনয়ে মুগ্ধ করছে। রাজকুমার হিরাণী  প্রমাণ করেছেন  g এর মান
"গল্প হলেও সত্যি"!

©️অভ্রজ্যোতি ঘোষ।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"