পাঠপ্রতিক্রিয়া পর্ব- ৩ (রাজনৈতিক পুস্তক)।"সঞ্জয় কহিল কথা"

গণতন্ত্রের উৎসবের চাদর গায়ে জড়িয়ে দেশ আজ  সেজে-জেগে উঠেছে। ভোটের বাজারে বসন্ত মাঝারে মনের কোণে বেজে উঠলো- যাওয়ার আগে একটু রাজনৈতিক জ্ঞানের পরশ জাগিয়ে দিয়ে যাও, জ্ঞান যে মোর মর্মে লাগে। 
ভোট এলেই একটি বোতাম জোশে জোর্সে  টেপা আর কালির ছাপ তর্জ্নী তে অর্জন করে সেল্ফি দেওয়ার বাইরে কখনো টুপ করে নেমে আসা এই প্রশ্ন গুলো কি ভাবায় আমাদের?  -  কি এই ভোট? কেন এই ভোট?  আজ যা ভোটের ইস্যু তা আগে কি কখনো ছিলো? এই একই ইস্যু পরেও কি দেখতে পাওয়া যাবে? এই ভোটের কুশীলব রা আদতে কি ভাবে জন-গণ-মনের অধিনায়ক থেকে ভাগ্যবিধাতা হয়ে ওঠেন? কি সেই ঘটনা যা ব্যতিক্রমী হয়ে ওঠে?
ঠিক এই ব্যাকুল প্রশ্ন মাঝেই দেখি বইমেলা থেকে কিনে ওঠা বইগুলি টুকিটুকি খেলছে। তারপর আর কি- পুনে যাওয়ার সময়ে একটা বই তুলে নিলাম যাত্রীসাথী হিসাবে- তারপর একে একে তিন চারটি রাজনৈতিক বই শেষ করলাম। ভাবলাম নিজের ছোট্ট খুপড়িতে "রাজ"বাইট গুলো ধরে রাখার আগে একবার লিখেই রাখি ব্যাসদেবের অনুপ্রেরণায়। সেই ভেবে আজ প্রথম বইটির ব্যপারে একটু কিছু প্রকাশ করি। দেখুন দেখি ব্যাসদেবের অনুপ্রেরণায় সেই যুগে সঞ্জয় চুপচাপ এইভাবেই বলে গিয়েছিল রাজনৈতিক কুরুপাণ্ডব এর গল্প।
##রাজনৈতিক পুস্তক- "সঞ্জয় কহিল কথা"
সৃষ্টিকর্তা- অরিন্দম শীল 
প্রকাশক- বিভা পাবলিকেশন 
অজকের দিনে বিশাল মহাভারত এর আঠেরো দিনের যুদ্ধ যদি সঞ্জয় বর্ণনা করতে শুরু করত ভাবুন তো কত্ত লোক পুরো টা শুনতেন? হ্যা লাইক এণ্ড শেয়ার হয়ত একশ কোটির ফেসবুক স্পর্শ করত কিন্তু সত্যি কি সেই গল্প কানের ভিতর দিয়ে মর্মে গিয়ে স্থান পেতো, বা আকুল করতো মন? আজ রিল্স এর সুপার দ্রুতযুগে ৭০ বছরের রাজনৈতিক প্রতিবেদন কেও আসতে হোতো টি-টুয়েন্টি মুডে- এবং হ্যা, লেখক সুচারু ভাবে ঠিক সেটাই করেছেন। ৩৬ টি টি টুয়েন্টি পর্বে রাজনৈতিক নীরস বিশাল কাব্য কে সরস সংক্ষিপ্ত ভাবনায় প্রকাশ করেছেন। প্রত্যেকটি ঘটনায় লেখকের সূক্ষ রসবোধ এর প্রকাশ ঘটেছে।
এমরাজেন্সি- বাম ও সংঘ এর একত্রিত হয়ে আজকে রাতে এসো শপথ করির মতন ৭৭ এর প্রয়াস- কিংবা দেশের রাজনৈতিক প্রধানদের গল্প হোক অথবা জেএনউ এর মধ্যে রোমের "গলে"র এটাসেটা মিক্সচারে এক অনন্য প্রতিরোধ স্পর্ধা- প্রায় সব ঘটনাই স্পর্শ করে গেছে। রাজনীতি র মধ্যে সরসতা ও প্রাঞ্জলতার খোঁজ এই বইটি নি:সন্দেহে দেবে। হয়ত অনেকের মধ্যে রাজনীতির বিষয়ে প্রাথমিক ইন্টারেস্ট ও জাগিয়ে তুলবে- হাসির হালকা চালে। 
লেখক কে অনেক ধন্যবাদ-  সুন্দর ভাবে গুরু গম্ভীর ও দিগমার্গ পরিবর্তক বিষয় গুলি সুচারুভাবে প্রকাশ করেছেন। 
পুনশ্চ: এই পর্বে আমার কাছে টি টুয়েন্টি মোডে এই বইটি ধরা পড়েছে। পরের পর্বে একটি বিশুদ্ধ ওয়ান ডে ম্যাচ এর মতন রাজনৈতিক বই নিয়ে বলবো।আপনারাও পড়তে থাকুন- কারণ আমরা যতো বেশী জানবো ততো বেশী রায় এণ্ড মার্টিন হয়ে নেতা দের পরীক্ষার কঠিন প্রশ্ন সেট করব- তাই না?

©️অভ্রজ্যোতি ঘোষ। ২০/০৪/২০২৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"