আমরা আজকে যুদ্ধ জিতিনি, প্রতিদ্বন্দীর মন জিতেছি!

আমরা আজকে যুদ্ধ জিতিনি, প্রতিদ্বন্দীর মন জিতেছি! সাথে একটা না প্রায় দেড় টা প্রজন্ম কে জিতিয়েছি। অনেক বার দুই, শেষ ল্যাপ এ গুরপ্রীত এর ভুল দৌড় কিংবা তারপর অন্ধকারে ডুব দেওয়া - শেষ একদম শেষ অন্ধকার, না সমর্থক রা শেষ হয়নি। হয়না। দীর্ঘ বাইশ বছর, ভাবুন তো কি দীর্ঘ কি অসীম ধৈর্য নিয়ে বসেছিলাম আমরা! আজ ফায়ার এর ফিরে আসার দিন। না আজ আমি কিছু অন্য অভিজ্ঞতা বলবো- 
আজ মোহনবাগানের বন্ধুরা খেলা শুরুর আগে এসে বলে যাচ্ছে- "আজ তোরা জিতে ফের", এই আবেগ কোথায় রাখবো? ফেস্বুকে প্রবল মোহন বাগান সমর্থক বলছেন আপনারা জিতুন! প্রতিদ্বন্দী এসে বলছে- ওঠ, বন্ধু বল টা ধর, গোল টা দে। এই মুহূর্ত গুলো ঘটেছে! হ্যা এই মুহূর্ত গুলোই চ্যম্পিয়ন। 
ওহ, হ্যা! অফিস যাওয়ার আগে যে জার্সি টা নিয়ে গিয়েছিলাম ব্যাগে, সেটা আজ সগর্বে গায়ে জড়িয়ে আছি , জার্সি মানেই মা!
©️অভ্রজ্যোতি ঘোষ। ২১ মে ২০২৬। ইস্ট বেঙ্গল জেতার পর।
জেতার আগে 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পাঠ প্রতিক্রিয়া

"চল, হয়ে যাবে !"

"এন্ড তাক সব কুছ ঠিক হো যাতা হ্যায়।"